আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

ব্যাগে শিশুর কাটা মাথা নিয়ে পালানোর সময় ধরা, গণপিটুনিতে যুবক নিহত

ব্যাগে শিশুর কাটা মাথা নিয়ে পালানোর সময় ধরা, গণপিটুনিতে যুবক নিহত

প্রকাশ্য দিবালোকে আট বছরের এক শিশুর কাটা মাথা ব্যাগে নিয়ে পালানোর সময় জনতার গণপিটুনিতে এক যুবক (২২) নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা পৌনে ১টার নেত্রকোনা শহরের নিউটাউন এলাকার অনন্তপুকুর পাড়ে এ ঘটনা ঘটে।
নিহত শিশু শহরের পূর্ব কাটলী এলাকার রিকশাচালক রইছ উদ্দিনের ছেলে সজীব মিয়া (৮)। আর গণপিটুনিতে নিহত যুবক এখলাসউদ্দিনের ছেলে রবিন (২২)। সে পেশায় একজন রিকশাচালক এবং মাদকসেবী বলে জানা গেছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে এক যুবক হাতে একটি ব্যাগ নিয়ে বারহাট্টা রোডের পাশে সুইপার কলোনিতে মদ খেতে যায়। এ সময় ব্যাগে থেকে ফোঁটা ফোঁটা রক্ত পড়তে দেখে স্থানীয়দের সন্দেহ হয়।

পরে তারা ব্যাগটি দেখতে চাইলে ওই যুবক দৌড়ে পালাবার চেষ্টা করে। তখন স্থানীয়রা তাকে আটক করে ব্যাগ তল্লাশি করে তার মধ্যে এক শিশুর ছিন্ন মাথা দেখতে পায়। পরে উত্তেজিত জনতা জড়ো হয়ে তাকে এলোপাতারি গণপিটুনি দেয়। গণপিটুনির একপর্যায়ে সে মারা যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের লাশ এবং শিশুর ছিন্ন মাথাটি উদ্ধার করে। পরে সজীবের স্বজনরা হাসপাতালে গিয়ে ছিন্ন মাথাটি সজীবের বলে শনাক্ত করে।

নিহত শিশুর স্বজনরা জানায়, সকাল সোয়া ১১টার দিকে সে তার বাবার কাছ থেকে পাঁচ টাকা নিয়ে স্থানীয় একটি দোকান থেকে খাওয়ার জিনিস কিনতে যায়। এরপর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। এদিকে বিকেল ৩টার দিকে কাটলী এলাকার একটি নির্মাণাধীন বিল্ডিংয়ের তিনতলার ছাদে সজীবের দেহের বাকি অংশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ সেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ বিষয়ে জানতে চাইলে নেত্রকোণা মডেল থানার ওসি তাজুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বেলা পৌনে ১টার দিকে শহরের নিউটাউন এলাকার অনন্তপুকুর পাড়ে ২২ বছর বয়সী রবিন নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়।

রবিনের সঙ্গে থাকা ব্যাগে যে শিশুর কাটা মাথা পাওয়া গেছে, সে নেত্রকোণা শহরের কাটলি এলাকায় রইছ উদ্দিনের ৮ বছরের ছেলে সজীব। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে শিশুটির মাথা ও যুবকের লাশ উদ্ধার করে।

ওসি আরও বলেন, পদ্মাসেতু তৈরিতে মাথা প্রয়োজন-এমন গুজবের সঙ্গে এই হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক নেই। তবে পিটুনিতে নিহত যুবক মাদকাসক্ত বলে জানা গেছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

শেয়ার করুন

পাঠকের মতামত