আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

নেত্রকোনার পর এবার রাজশাহীতে শিশুকে গলা কেটে হত্যার চেষ্টা

নেত্রকোনার পর এবার রাজশাহীতে শিশুকে গলা কেটে হত্যার চেষ্টা

রাজশাহীর বাগমারায় মিজানুর রহমান মিজান নামে ছয় বছরের এক শিশুকে গলা কেটে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ভবানীগঞ্জ পৌর এলাকার সূর্যপাড়ায় এই ঘটনা ঘটে। ওই সময় একই ঘরে শিশুটির মা-বাবাও ঘুমিয়েছিলেন।

আহত মিজান ওই এলাকার আতিকুর রহমানের ছেলে। রাতেই মুমূর্ষু অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়। বর্তমানে হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ওই শিশু।

আহত শিশুটির মা ফিরোজা বেগম জানান, প্রচণ্ড গরমের কারণে তারা ঘরের মেঝেতে শুয়েছিলেন। শিশু মিজান শুয়েছিল খাটের ওপরে। গভীর রাতে ছেলের চিৎকারে তাদের ঘুম ভেঙে যায়। রক্তাক্ত শিশুকে রাতেই নেয়া হয় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে। পরে তাকে রামেক হাসপাতালে নেয়া হয়। অস্ত্রপচার শেষে মিজান শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।

রাতে শোয়ার ঘরের দরজা খোলা ছিল। শিশু মিজান শুয়েছিল জানালার পাশেই। ঘরে প্রবেশ করে অথবা জানালা দিয়ে কেউ তার গলাকাটার চেষ্টা চালায়। তবে কাউকে ঘরের ভেতর থেকে পালাতে দেখেননি। এই ঘটনার কারণ এবং কারা এই কাণ্ড ঘটিয়েছেন তাও নিশ্চিত নন তারা।

এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। শোয়ার ঘরে ড্রেসিং টেবিলের ওপর ভাঙা কাঁচ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই কাঁচ ভেঙে শিশুটির গলায় পড়েছিল। অন্য কারণও খতিয়ে দেখছে পুলিশ।

তবে ছেলের গলা থেকে রক্তক্ষরণ দেখে আতঙ্কিত হয়ে তাড়াহুড়ো করতে গিয়ে ড্রেসিং টেবিলের কাঁচ ভেঙে গেছে বলে দাবি করেছেন শিশুটির মা ফিরোজা বেগম।

এর আগে গতকাল বৃহস্পতিবার ছয় থেকে সাত বছর বয়সী এক শিশুর কাটা মাথা ব্যাগে ভরে ঘোরাফেরা করার সময় নেত্রকোনা শহরের নিউ টাউন এলাকায় এক যুবককে পিটিয়ে হত্যা করে স্থানীয়রা।

শেয়ার করুন

পাঠকের মতামত