আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী প্রতারণার শিকার

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী প্রতারণার শিকার


ব্যারিস্টার বিল্পব বড়ুয়া। ক্ষমতাসীন আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক। মাস চারেক ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী। বেশ কিছু ঘটনায় তিনি শঙ্কিত। তার নাম ব্যবহার করে জালিয়াতির বেশ কিছু তথ্য পেয়েছেন।

বুধবার রাজধানীর শেরে-ই বাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরিও করেছেন বিপ্লব। জানান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকে তিনি তার সিল বা প্যাড ব্যবহার করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে কোনো চিঠি, সুপারিশ বা নির্দেশ দেননি। অথচ তার নামে চিঠিপত্র যাচ্ছে বলে তথ্য পেয়েছেন।

এ বিষয়ে আইনি ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রীর এই বিশেষ সহকারী। তবে কারা কারা কোন কোন প্রতিষ্ঠানে তার নাম ব্যবহার করে চিঠি দিয়েছন, সেই বিষয়টি এখনই প্রকাশ করতে চাইছেন না। বলেছেন, এটা পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে।

বিপ্লব বড়–য়া বলেন, ‘নিয়োগ পাওয়ার পর থেকে একটি জালিয়াতি চক্র আমার নাম ব্যবহার করে এ ধরনের অনৈতিক কাজ করে যাচ্ছে। আমি থানায় ডায়েরি করেছি। এখন পুলিশের কাজ, তারা এটার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’

কারা এ ধরনের কাজ করতে পারে বা কী উদ্দেশ্যে এই প্রতারণা করা হচ্ছে- এমন প্রশ্নে বিপ্লব বলেন, ‘কারা করছে সেটা শনাক্ত পুলিশ করবে। তবে আমার রাজনৈতিক সততা, ব্যক্তি সততা নষ্ট করার জন্য একদল মতলববাজ এমন কাজ করছে।’

এর আগেও নানা সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম ব্যবহার করে প্রতারণার ঘটনা ঘটেছে। খোদ প্রধানমন্ত্রী কার্যালয়ের প্যাড ব্যবহার করে নানা জালিয়াতি হয়েছে। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পরিচয়ে ভুয়া পরিচয়পত্র বানিয়ে প্রতারণার ঘটনা ঘটেছে। বেশ কিছু ঘটনায় প্রতারকতা ধরা পড়েছে। নেয়া হয়েছে আইনি ব্যবস্থা। 

গত ৪ মার্চ বিল্পব বড়ুয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান। ২০১৬ সালে আওয়ামী লীগের ২০ তম জাতীয় সম্মেলনের পর তাকে দলের উপ-দপ্তর সম্পাদক করা হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত