আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

‘বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের কোনো ঘটনা ঘটেনি। প্রিয়া সাহা আমাদের কাছে না এসে সুদূর আমেরিকায় নালিশ করেছেন। এ থেকে বোঝা যায় এটি উদ্দশ্যমূলক।’

শনিবার সকালে ধানমন্ডিতে নিজ বাসায় সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায় সংক্রান্ত যে নালিশ করা হয়েছে সে বিষয়টি চক্রান্ত ও উদ্দেশ্যমূলক। সে রকম ঘটনা ঘটলে আপানারা (মিডিয়ার লোকজন) বসে থাকতেন না। ফলাও করে প্রচার হতো। তবে বিএনপি-জামায়াত জোট সরকারের সময় এমনটি হয়েছিল। আর বর্তমান সরকারের সময় তেমনটি যেন না হয় সেজন্য শক্ত হাতে দমন করা হচ্ছে।’

তাহলে প্রিয়া সাহা কেন এমন অভিযোগ করলেন।? এমন প্রশ্নে তিনি আরও বলেন, ‘আমরা এখন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবো। সে দেশ থেকে আমাদের লিখিতভাবে কিছু জানানো হলে অবশ্যই তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।  আর প্রিয়া সাহা এমন কিছু হয়ে থাকলে আমাদেরও বলতে পারতেন। এর পেছনে কোন ষড়যন্ত্র আছে কিনা তাও আমরা দেখবো। কেননা এদেশে সব ধর্মের মানুষ শান্তিতে বাস করছেন। এদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘প্রিয়া সাহা এখন দেশে নাই। তিনি দেশে আসলে প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা হবে। কেননা দেশে তো এখন এমন পরিস্থিতি নেই। তাহলে তিনি কীভাবে এ কথা বললেন।’

উল্লেখ্য, গত বুধবার ধর্মীয় নিপীড়নের শিকার বিভিন্ন দেশের ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৬টি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেন সেখানে। তখন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহাও মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন। যা সামাজিক যোগাযোগের বদৌলতে ভাইরাল হয়।

প্রিয়া সাহা মার্কিন প্রেসিডেন্টকে বলছেন- ‘আমি বাংলাদেশ থেকে এসেছি। বাংলাদেশে ৩ কোটি ৭০ লাখ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান গুম (ডিসঅ্যাপেয়ার) হয়েছেন। দয়া করে আমাদের লোকজনকে রক্ষা করুন। এখন সেখানে ১ কোটি ৮০ লাখ সংখ্যালঘু রয়েছে। আমরা আমাদের বাড়িঘর খুইয়েছি। তারা আমাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো বিচার পাইনি।’

শেয়ার করুন

পাঠকের মতামত