আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

আমরা সবসময় বাংলাদেশের পাশে আছি: ভারতীয় হাইকমিশনার

আমরা সবসময় বাংলাদেশের পাশে আছি: ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস বলেছেন, আমরা সবসময় বাংলাদেশের পাশে আছি। আগেও ছিলাম, এখনও আছি আর ভবিষ্যতেও থাকব। আমাদের সরকার ও বাংলাদেশ সরকারের মধ্যে রাজনৈতিক একটা ভাল বোঝাপড়াও রয়েছে। একে কাজে লাগিয়ে আমরা সামনের অনেক কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারব।

মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ও ভারতের মোহদীপুর স্থলবন্দর পরিদর্শন শেষে সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার।

তিনি উভয় দেশের বন্দরের ব্যবসা বাণিজ্য বৃদ্ধির প্রসঙ্গে বলেন, আগে আমদানি-রপ্তানি কম থাকায় ২ দেশেরই সক্ষমতা কম ছিল। কিন্তু এখন ২ দেশের মধ্যেই আমদানি-রপ্তানি বেড়েছে। সময় অনুসারে তাই উভয় দেশই যথেষ্ট সচেতন যে, ব্যবসা বৃদ্ধির সাথে সাথে বন্দরগুলোর সক্ষমতা আরো বাড়ানো দরকার।

রিভা গাগুলী দাস বলেন, 'আমাদের ২ দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী। ব্যবসা বাণিজ্য বৃদ্ধির জন্য যেসব সমস্যা রয়েছে সেগুলো চিন্হিত করে আপনাদের সরকারের মাধ্যমে আমাদের কাছে উপস্থাপন করেন, আমরা সেসব সমস্যা আন্তরিকতার সাথে সমাধানের চেষ্টা করব।'

এ সময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ভারতের সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাটি, ভারতীয় হাইকমিশনের ২য় সেক্রেটারি ভিশাল য্যোতি দাশ, বাংলাদেশের সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা কবিরুল রহমান খান খোকন, সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তৌফিকুর ইসলাম বাবু, চাঁপাইনবাবগঞ্জ এ এস পি (সার্কেল) ইকবাল হোসাইন সহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এ সময় বাংলাদেশের পক্ষ থেকে ভারতীয় মোহদীপুর স্থল বন্দরের বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়। সভা শেষে প্রধান অতিথিকে ক্রেষ্ট সহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এর আগে ভারতীয় হাইকমিশনার উভয় দেশের কাষ্টমস, ইমিগ্রেশন ও বিজিবি-বিএসএফের সীমান্ত চৌকিগুলো পরিদর্শন করেন।

শেয়ার করুন

পাঠকের মতামত