আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

আন্দোলনে ব্যর্থ হয়ে গুজব ছড়ানো হচ্ছে : আইজিপি

আন্দোলনে ব্যর্থ হয়ে গুজব ছড়ানো হচ্ছে : আইজিপি

দেশের বিভিন্ন স্থানে পিটিয়ে হত্যার ঘটনায় সরকারবিরোধী রাজনীতির যোগাযোগ রয়েছে উল্লেখ করে পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী বলেছেন, আন্দোলনে ব্যর্থ হয়ে গুজব ছড়ানোর পথ বেছে নেয়া হয়েছে।

আজ বুধবার সকালে পুলিশ সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘এ পর্যন্ত যে ক’জনকে গ্রেফতার করেছি, তাদের কয়েকজনের পরিচয় খুঁজতে গিয়ে সরকারবিরোধী রাজনীতি করার লিংক আমরা খুঁজে পাচ্ছি।’ গ্রেফতারকৃতদের মধ্যে সরকারপক্ষের কাউকে পাওয়া যায়নি বলেও জানান তিনি।

উন্নয়ন বাধাগ্রস্ত করতেই এ ধরনের গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। বলেন, ‘সকল আন্দোলনে ব্যর্থ হয়ে এই সহজ পথটি, অর্থাৎ ফেসবুকে বিভিন্ন মাধ্যমে গুজব ছড়ানোকে বেছে নিয়েছে।’

পদ্মা সেতু নির্মাণ কাজে ‘মানুষের মাথা লাগবে’ বলে সম্প্রতি ফেসবুকে গুজব ছড়ানো হয়, যাতে বিভ্রান্ত না হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছিল সরকার। গুজব ছড়ানোর অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়।

আইজিপি বলেন, পিটিয়ে যাদের হত্যা করা হয়েছে, তাদের মধ্যে কেউ অপহরণকারী বা ‘ছেলেধরা’ ছিলেন না। গুজব ছড়ানো হয়েছে ভিন্ন উদ্দেশ্য থেকে।

বলেন, ‘স্বার্থান্বেষী মহল সুপরিকল্পিতভাবে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। এই মুহূর্তে (বিস্তারিত) কিছু বলছি না… শুধু দেশে না, দেশের বাইরে থেকেও এ ধরনের প্রপাগান্ডা এবং (ফেসবুক) পোস্ট এসেছে।’

আইজিপি জানান, প্রথম যে ফেসবুক পোস্টটি পুলিশের নজরে এসেছে, সেটার মূল খুঁজতে গিয়ে তারা ‘দুবাইভিত্তিক একজনের’ সম্পৃক্ততা পেয়েছেন।

এ ধরনের কোনো ঘটনা দেখলে পুলিশকে জানাতে অনুরোধ করেন আইজিপি। তিনি বলেন, যারা এ ধরনের ঘটনা ঘটাবে তারা হত্যা মামলার আসামি হবে।

গুজব ছড়ানোর অভিযোগে এ পর্যন্ত ৬০টি ফেইসবুক আইডি, ২৫টি ইউটিউব চ্যানেল ও দশটি অনলাইন পোর্টাল বন্ধ করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে তথ্য দেন বাংলাদেশের পুলিশ প্রধান।

এছাড়া গুজব রটনা ও পিটিয়ে হত্যার ঘটনায় ৩১টি মামলা হয়েছে, এসব মামলায় ১০৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।

আইজিপি বলেন, ‘আমাদের উপর আস্থা রাখুন। সঠিক বিষয়গুলি বের করব।’

এ বিষয়ে পুলিশের উদ্যোগের অংশ হিসেবে বৃহস্পতিবার থেকে সারা দেশে ‘গুজব বিরোধী সচেতনতা সপ্তাহ’ পালন করা হবে জানিয়ে জাবেদ পাটোয়ারী বলেন, শুক্রবার জুমার নামাজের খুতবাতেও এসব বিষয়ে বয়ান করা হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত