আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

ঢাবিতে অধিভুক্তি বাতিলের আন্দোলনে যাওয়া দুই শিক্ষার্থীকে পেটাল ছাত্রলীগ

ঢাবিতে অধিভুক্তি বাতিলের আন্দোলনে যাওয়া দুই শিক্ষার্থীকে পেটাল ছাত্রলীগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিলের আন্দোলনে যাওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। মারধরের শিকার ওই শিক্ষার্থীরা হলেন আরবী বিভাগের দ্বিতীয় বর্ষের আবু রায়হান এবং প্রথম বর্ষের ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আহনাফ তাহমিদ। বুধবার সকাল সাড়ে ৮টায় পুষ্টি বিজ্ঞান ইন্সটিটিউটের সামনে এই ঘটনা ঘটে।

ছাত্রলীগের ১৩-১৪ জন মিলে এই দুইজনকে মারধর করা হয় বলে জানা গেছে। মারধরে নেতৃত্ব দেয় সলিমুল্লাহ মুসলিম(এসএম) হল ছাত্রলীগের কর্মী এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাবিল হায়দার। তিনি ছাত্রলীগের ঢাবি শাখার সাধারণ সম্পাদক ও ডাকসুর এজিএস সাদ্দাম হোসেনের অনুসারী বলে জানা গেছে।
জানা গেছে, সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক ভবনগুলোতে তালা লাগিয়ে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। তবে তালা লাগানো ঠেকাতে আজ ভোর থেকেই ভবনগুলোর সামনে অবস্থান নেয় ছাত্রলীগের বিভিন্ন হলের নেতা-কর্মীরা। হামলায় আহত আহনাফ তাহমিদের আঘাত লেগে চোখের কর্নিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে। ঢাকা মেডিকেল কলেজে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরে গেছেন।

হামলার শিকার আবু রায়হান জানান, আমি আর ৪-৫ জন আপু আন্দোলন শুরু হয়েছে শুনে আগেভাগেই ক্যাম্পাসে আসি। পুষ্টি বিজ্ঞান ইন্সটিটিউটের সামনে দিয়ে যাওয়ার সময় ছাত্রলীগের ১৩-১৪ জন মিলে আমাদের আটকায় এবং পুষ্টি বিজ্ঞান ইনস্টিটিউটে কারা তালা লাগিয়েছে তা জানতে চায়। আমরা তালা লাগাইনি বললে খারাপ ব্যবহার শুরু করে এবং আমাকে মারধর করে।

আবু রায়হান আরও জানায়, তাহমিদ সে সময় আমাদের পাশ দিয়ে যাচ্ছিল। সে আমাদের ছেড়ে দেওয়ার কথা বললে তাকেও মেরে জখম করে ছাত্রলীগের কর্মীরা। তার চোখে মারাত্মক আঘাত লেগেছে। আমি হামলাকারীদের মধ্যে নাবিল হায়দারকে চিনতে পেরেছি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নাবিল হায়দার তা অস্বীকার করে বলেন, আমি সকাল থেকে ক্যাম্পাসেই ছিলাম না। তিনি পাল্টা জানতে চান, ‘কী নিয়ে মারধর করা হয়েছে?’

তবে, আজ সকাল সাড়ে ৮টার দিকে নাবিল তার নিজের ফেসবুক আইডিতে মোকাররম ভবন এলাকায় দাঁড়ানো অবস্থায় ছবি পোস্ট দিয়েছেন।

মারধরের বিষয়ে জানতে ছাত্রলীগের ঢাবি শাখার সাধারণ সম্পাদক ও ডাকসুর এজিএস সাদ্দাম হোসেনকে ফোনে পাওয়া যায়নি।

মারধরের ঘটনায় পৃথকভাবে ডাকসু নির্বাচনে অংশ নেওয়া স্বতন্ত্র জোটের অরণী সেমন্তী খান এবং সাত কলেজের অধিভুক্তি দাবিতে আন্দোলনকারীরা একটি সংবাদ সম্মেলনে অভিযোগ এনেছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত