আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রীর ছবিতে প্রিয়া সাহা, তোলপাড়

ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রীর ছবিতে প্রিয়া সাহা, তোলপাড়

বাহরাইন ও অবৈধ ইহুদি রাষ্ট্র ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রীরা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইরান সংকট নিয়ে একটি বৈঠক শেষে ছবি তুলে টুইটারে পোস্ট দিয়েছেন।

আর সেই ছবিতে হাস্যোজ্জ্বল এই দুই নেতার পেছনের একটি চেয়ারে মনমরা হয়ে বসে থাকতে দেখা গেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সদ্য বরখাস্ত হওয়া সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহাকে।

ইসরাইলি দৈনিক টাইমস অব ইসরাইলে এ ছবি প্রকাশের পর প্রিয়া সেখানে কেন এবং কী উদ্দেশ্যে গেছেন, সামাজিকমাধ্যমে তা নিয়ে ব্যাপক তোলপাড় চলছে।

যদিও পত্রিকাটির অনলাইনের সংস্করণের ওই খবরে প্রিয়া সাহাকে নিয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

দলিত সম্প্রদায় নিয়ে কাজ করা বেসরকারি উন্নয়ন সংস্থা শারির পরিচালক প্রিয়া সাহা ধর্মীয় স্বাধীনতা নিয়ে ওয়াশিংটনে আয়োজিত এক সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে গত ১৭ জুলাই হোয়াইট হাউসে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের কাছে অভিযোগ করেছিলেন।

ডোনাল্ড ট্রাম্পকে তিনি বলেন, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুরা মৌলবাদীদের নিপীড়নের শিকার হচ্ছেন। প্রায় তিন কোটি ৭০ লাখ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নিখোঁজ (ডিজঅ্যাপিয়ার্ড) হয়েছেন। তারা যেন দেশে থাকতে পারেন, সে জন্য ট্রাম্প যেন সহায়তা করেন।

তার ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় বিভিন্ন মহলে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ও কঠোর ভাষায় তার সমালোচনা করেন।

টাইমস অব ইসরাইলের খবরে বলা হয়েছে, ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ তার বাহরাইনি সমকক্ষের সঙ্গে বৈঠক করেছেন। এতে দুই দেশের সম্পর্ক আরও উন্নতির দিকে যাবে বলে মনে করছে জেরুজালেম।

বৃহস্পতিবার ইসরায়েল কাটজ ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী খালিদ বিন আহমদ আল খালিফার ছবিটি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত জেসন গ্রিনব্লাট টুইটারে পোস্ট দেন। পরবর্তী সময়ে কাটজ সেটিকে নিজের টাইমলাইনে শেয়ার দেন।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ধর্মীয় স্বাধীনতাবিষয়ক অনুষ্ঠানে ছবিটি তোলা হয়েছে। এটিকে বিরল দৃষ্টান্ত আখ্যায়িত করে পত্রিকাটি বলছে, একজন জ্যেষ্ঠ ইসরাইলি নেতার সঙ্গে একজন আরব নেতার প্রকাশ্য বৈঠক।

দুই নেতার এ বৈঠককে বন্ধুত্বপূর্ণ বিনিময় বলে মন্তব্য করে গ্রিনব্লাট বলেন, এর মাধ্যমে দুই দেশের সম্পর্কের ব্যাপক অগ্রগতি হয়েছে।

কাটজ বলেন, আমাদের মধ্যে ক্রমবর্ধমান বৃদ্ধি পাওয়া কূটনৈতিক যোগাযোগের আরেকটি উদাহরণ হচ্ছে এ বৈঠক। উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ইসরাইলের সম্পর্ক বাড়াতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আমি অব্যাহতভাবে কাজ করে যেতে চাই।

পরবর্তী সময়ে এক বিবৃতিতে ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এ বৈঠকের আয়োজন করেছে। এতে তিনি এবং খালিফা ইরান, আঞ্চলিক হুমকি ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন।

তবে বাহরাইনি পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য পাওয়া যায়নি। অন্যান্য আরব দেশের মতোই বাহরাইনের সঙ্গে ইসরাইলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। কিন্তু ইরানের বিরুদ্ধে বৈরিতাকে কেন্দ্র করে তাদের মধ্যকার সম্পর্ক প্রকাশ্যে চলে এসেছে।

শেয়ার করুন

পাঠকের মতামত