আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

২৪ ঘণ্টায় ঢাকায় ডেঙ্গু আক্রান্ত ৩৯০ জন

২৪ ঘণ্টায় ঢাকায় ডেঙ্গু আক্রান্ত ৩৯০ জন

গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ৩৯০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অ্যান্ড অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সূত্র জানায়, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, হলি ফ্যামিলি, মিটফোর্ড ও শিশু হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে এখন দুই হাজার ২৪২ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এ পর্যন্ত আট জন মারা গেছেন। শুরু থেকে বিভিন্ন হাসপাতালে এ রোগে আক্রান্ত হয়ে মোট ৯ হাজার ৬৫৭ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।
স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ড. আয়েশা আক্তার বলেন, ‘আজ শুক্রবার হওয়ায় অধিকাংশ বেসরকারি হাসপাতাল রিপোর্ট দেয়নি। তাই রোগীর সংখ্যা কম দেখাচ্ছে। আগামীকাল তারা রোগীর তালিকা দিলে আমরাও আক্রান্তদের তালিকা প্রকাশ করবো। তখন এ সংখ্যা আরও বাড়তে পারে।’
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সরকারিভাবে আট জনের মৃত্যুর কথা জানানো হলেও বিভিন্ন হাসপাতাল সূত্রে জানা যায়, এ পর্যন্ত ৩৪ জন মারা গেছেন। সর্বশেষ আনোয়ার খান মডার্ন মেডিক্যালের আইসিইউতে মারা যান ডা. তানিয়া সুলতানা। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের ৪৭তম ব্যাচের ছাত্রী ছিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত