আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

ডেঙ্গুতে মারা যাওয়া ঢাবি ছাত্রের হাসপাতালের বিল ২২ ঘণ্টায় ১ লাখ ৮৬ হাজার টাকা!

ডেঙ্গুতে মারা যাওয়া ঢাবি ছাত্রের হাসপাতালের বিল ২২ ঘণ্টায় ১ লাখ ৮৬ হাজার টাকা!

ডেঙ্গুজ্বর কেড়ে নিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফিন্যান্স বিভাগের ছাত্র ফিরোজ কবীর স্বাধীনের (২৫) জীবন।

প্রায় ২২ ঘণ্টা ধরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন স্বাধীন। তবুও বাঁচানো যায়নি তাকে। শুক্রবার রাতে সাড়ে ৯টার দিকে ডেঙ্গুজ্বরের কাছে পরাজিত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন এই ঢাবি শিক্ষার্থী।

স্বাধীনকে বাঁচাতে না পারলেও তার পরিবারের কাছে ১ লাখ ৮৬ হাজার ৪৭৪ টাকা বিল তুলে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

স্বাধীনের মৃত্যুতে যখন শোকে চলছে তখন এমন খবরে বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকেও চলছে এ নিয়ে সমালোচনা।
মাত্র ২২ ঘণ্টায় কী করে এত টাকা বিল হলো, সে প্রশ্ন ছুড়েছেন স্বাধীনের পরিবারসহ তার সহপাঠীরা।

ফিরোজ কবীর স্বাধীনের ২২ ঘণ্টার চিকিৎসায় করা হাসপাতালের বিলে দেয়া তথ্যগুলো হলো, ওষুধ বাবদ ৩২ হাজার ৩২১ টাকা ৫১ পয়সা, ল্যাবরেটরি চার্জ ৭৩ হাজার ৮৩৬ টাকা, মেডিকেল হসপিটাল সাপ্লাইতে ১০ হাজার ২১৯ টাকা বিল ধরা হয়েছে। বাকি টাকা অন্যান্য কয়েকটি খাতে ধরা হয়েছে। মোট বিল দেখানো হয়েছে ১ লাখ ৮৬ হাজার ৪৭৪ টাকা!

এ বিলের বিষয়ে স্বাধীনের পরিবার ও সহপাঠীদের থেকে যোগাযোগ করা হলে তেমন কোনো তথ্য দিতে পারেনি স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ।

এমন বিল প্রসঙ্গে স্বাধীনের বড় ভাই মো. ফজলুল করীম অভিযোগ করেন, হাসপাতালগুলো রোগীদের অসহায়ত্ব নিয়ে ব্যবসা করছে।

তিনি গণমাধ্যমকে বলেন, ‘১ দিনও পার হয়নি আর এর ভেতর বিল উঠল ২ লাখ টাকার কাছাকাছি। তারা কী করলেন আমার ভাইয়ের জন্য যে চিকিৎসা খরচ এতো হলো। তারপরও মনকে বুঝাতে পারতাম যদি আমার ভাইকে বাঁচানো যেত।’

স্বাধীনের বড় বোনের স্বামী হুমায়ুন কবীর বলেন, ‘স্কয়ার হাসপাতালে ২০ থেকে ২১ ঘণ্টা চিকিৎসাধীন ছিল স্বাধীন। এই সময়ের মধ্যে বিল উঠল ১ লাখ ৮৭ হাজার! হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিলেন, আইসিইউর বিল ৬০ থেকে ৭০ হাজার টাকার মতো আসতে পারে। সেটা হিসাব করে উপস্থিত সময়ে আমরা ৫৭ হাজার টাকা অগ্রিম দিয়েছিলাম তাদের। কিন্তু এখন এতো টাকা বিলের হিসাব আমরা মেলাতে পারছি না।’

স্বাধীনের সহপাঠীরা জানান, ‘এ বিষয়ে সাংবাদিক ভাইদের সাহায্য চাইছি। ২৪ ঘণ্টারও কম সময়ে কী এমন ওষুধ আর চিকিৎসা তাকে দেয়া হয়েছে, সেটা আমরা আপনাদের মাধ্যমে জানতে চাই।’

শরিফুল ইসলাম নামের সহপাঠী বলেন, তাকে কত দামি ওষুধ দিয়েছিল তারা যে ওষুধ বাবদ ৩২ হাজার টাকা বিল করা হলো? সার্ভিস চার্জের নামে তারা রোগীর পরিজনদের গলা কাটছে।

স্বাধীনের পরিবার ও সহপাঠীদের এমন অভিযোগের ভিত্তিতে বিলের বিষয়ে জানতে গণমাধ্যমকর্মীরা স্কয়ার হাসপাতালের অভ্যর্থনা ডেস্কে গেলে এ বিষয়ে তারা কোনো বলতে পারবেন না বলে জানান।

পুরো বিষয়টি তৃতীয় তলায় বিলিং সেকশন দেখেন বলে জানান তারা। সে অনুযায়ী বিলিং সেকশনে গেলে তারা বলেন, হাসপাতাল থেকে কোনো ডকুমেন্টস দেয়া হয় না।

পরে সেখানে বিলের কপি দেখানো হলে তারা আবারও বলেন, ‘এ বিষয়ে আমরা কিছু বলতে পারব না।’

শনিবার বিকালে স্বাধীনের জানাজার নামাজে অংশ নেয়ার আগে ফজলুল করীম বলেন, ‘আমরা খুবই বিস্মিত এবং দ্বিধান্বিত। কাকে বলব, কোথায় বলব, কিছুই বুঝতে পারছি না!’

এসময় স্বাধীনের মরদেহকে সামনে রেখে কান্নায় ভেঙে পড়েন ফজলুল করীম। আপ্লুত কণ্ঠে তিনি বলেন, ‘স্বাধীন আমাদের বেশ আদরের ছিল। আমি সবার বড়। মাঝে দুই বোনের পরে সবার ছোট সে। কিন্তু বড় ভাই-বোনদের রেখে সবচেয়ে ছোট ও আদরের ভাইটি আমার মারা গেল। এ শোক আমরা কীভাবে কাটাব তা বুঝতে পারছি না। খুব আশা নিয়ে ওকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পাঠিয়েছিলাম। আর ভাই আমার পরপারে চলে গেল।’

প্রসঙ্গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্বাধীনের মৃত্যু হয়। তার ঘনিষ্ঠ বন্ধু তরিকুল ইসলাম সাংবাদিকদের জানান, ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে স্বাধীন এক সপ্তাহ ধরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন।

বৃহস্পতিবার ঢামেক হাসপাতাল থেকে স্কয়ার হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়। সেখানে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত