আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

সপরিবারে বিদেশে স্বাস্থ্যমন্ত্রী, জনমনে প্রশ্ন

সপরিবারে বিদেশে স্বাস্থ্যমন্ত্রী, জনমনে প্রশ্ন

স্থ্যমন্ত্রী জাহিদ মালেক সপরিবারে বিদেশে অবস্থান করছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, মন্ত্রী মালয়েশিয়ায় অবস্থান করছেন। তবে সরকারি কোনো কাজে তিনি যাননি। যদিও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে মন্ত্রীর বিদেশ সফরের বিষয়টি স্বীকার করছেন না।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা দাবি করেছেন, মন্ত্রী মানিকগঞ্জে নিজ এলাকায় বন্যার্তদের সহায়তার কাজে গেছেন। দু-এক দিন পর ঢাকায় ফিরবেন।

তবে প্রথম আলোর স্থানীয় প্রতিনিধি এলাকায় খোঁজ নিয়ে মানিকগঞ্জে মন্ত্রীর অবস্থান নিশ্চিত হতে পারেননি।

চলমান ডেঙ্গু পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যমন্ত্রীর বিদেশ সফর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা হচ্ছে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, ২৮ জুলাই স্বাস্থ্যমন্ত্রী সপরিবার মালয়েশিয়া গেছেন। টিকিট অনুযায়ী ৪ আগস্ট তাঁর ফেরার কথা।

প্রসঙ্গত, ২৯ জুলাই মন্ত্রণালয়ের এক সভার সিদ্ধান্ত অনুযায়ী ডেঙ্গু ও বন্যার কারণে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।

এদিকে ডেঙ্গু রোগসংক্রান্ত জনভোগান্তি নিরসনে ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম তদারক করতে স্বাস্থ্যমন্ত্রী তাঁর নিজ দপ্তরে ডেঙ্গু রোগসংক্রান্ত ‘মিনিস্টার মনিটরিং সেল’ গঠন করেছেন বলে মঙ্গলবার এক তথ্যবিবরণীতে জানানো হয়। এই সেল ডেঙ্গু রোগ পরীক্ষার ফি-সংক্রান্ত সরকারি নির্দেশনার কোনো প্রকার লঙ্ঘন হলে অভিযোগ গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

শেয়ার করুন

পাঠকের মতামত