আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

দুর্নীতি করতে সরকার মশার নিষিদ্ধ ওষুধ আমদানির পাঁয়তারা করছে: ফখরুল

দুর্নীতি করতে সরকার মশার নিষিদ্ধ ওষুধ আমদানির পাঁয়তারা করছে: ফখরুল

আবারও দুর্নীতি করতে সরকার এবার মশার নিষিদ্ধ ওষুধ আমদানির পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৪ আগস্ট ২০১৯) দুপুরে এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব এমন মন্তব্য করে বলেন, ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছে অথচ মশার ওষুধ নেই। যা আছে তাও কাযর্কর হচ্ছে না। হবে কোত্থকে? যে দুর্নীতি তারা করেছে তাতে তো মশার ওষুধ কার্যকর হওয়ার কথা না। এখন নতুন ওষুধ আনবে, সেখানে আরও দুর্নীতি হবে।

তিনি বলেন, পত্রিকায় দেখলাম, দুইটা ওষুধ আনা হচ্ছে সেগুলো নাকি থাইল্যান্ডে একেবারেই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এর কার্যকারিতা সম্পর্কে সংশ্লিষ্টরা আর কিছু জানে না।

বর্তমান অবস্থাকে হীরক রাজার দেশের সঙ্গে তুলনা করে ফখরুল বলেন, তারা আমদানি করছেন কলকাতার ডেপুটি মেয়রকে তাদের কনসালটেন্সির জন্য। মনে হচ্ছে হীরক রাজার দেশের চেয়েও অদম হয়ে গেছে। হবু চন্দ্র রাজার গবু চন্দ্র মন্ত্রী। এই অবস্থার মধ্যে আছি আমরা দেশে।

জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুক্ত হোক গণতন্ত্র, নিশ্চিত হোক সুস্বাস্থ্য শীর্ষক এ আলোচনা সভা হয়।

গত ২৫ মে কাউন্সিলরদের ভোটে হারুন আল রশিদ ও আব্দুস সালামের নেতৃত্বে নতুন কমিটি নির্বাচিত হয় যারা ৯ জুলাই জাতীয় কাউন্সিলের মাধ্যমে ড্যাবের দায়িত্বভার গ্রহণ করে।

ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশীদের সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব ডা. মেহেদী হাসানের পরিচালনায় আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক সিরাজউদ্দিন আহমেদ, অধ্যাপক আব্দুল কুদ্দুস, বিএনপির কেন্দ্রীয় নেতা কাদের গনি চৌধুরী, রিয়াজুল ইসলাম রিজু, শামীমুর রহমান শামীম, ড্যাবের মহাসচিব আব্দুস সালাম, সিনিয়র সহসভাপতি আবদুস সেলিম, কেন্দ্রীয় নেতা ডা. রফিকুল ইসলাম, ডা. কাজী মাজহারুল ইসলাম দোলন, ডা. জহিরুল ইসলাম শাকিল, ডা. ওবায়দুল কবির খান, ডা. একেএম ফরিদ উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

বিএনপির নেতা-কর্মীদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, এ অবস্থা থেকে আমাদের উঠে দাঁড়াতে হবে। আমরা জনগণকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি। তারাই একমাত্র এই অবস্থা থেকে দেশ ও রাষ্ট্রকে মুক্তি দিতে।

আমি যদি জনগণকে ঐক্যবদ্ধ করতে পারি, জনগণের উত্তাল তরঙ্গ সৃষ্টি করতে পারি, আমরা যদি একটা ওয়েব সৃষ্টি করতে পারি তাহলে নিসন্দেহে তারা (সরকার) পরাজিত হবে। কারণ, ইতিহাস বলে পৃথিবীতে কোনো স্বৈরাচার বেশিদিন টিকেনি। এ সরকারও টিকবে না। তাই বলব, কেউ হতাশ হবে না, আপনাদের হতাশা পেরিয়ে আশার আলো নিয়েই সামনের দিকে এগুতে হবে।

তিনি বলেন, বার বার এ দুযোর্গ এসেছে, বার বার বিএনপিকে, বিএনপির দর্শনকে ধবংস করার চেষ্টা হয়েছে। কিন্তু পারে নাই। প্রত্যেকবার ফিনিক্স পাখির মতোই বিএনপি জেগে উঠেছে আবার মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে গেছে এবং নেতৃত্ব দিয়েছেন আমাদের দেশনেত্রী খালেদা জিয়া। আমাদেরকে জনগণকে সঙ্গে নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে হবে।
ফখরুল বলেন, এই অনির্বাচিত সরকার যারা ভোটে নির্বাচিত হয়নি, বন্দুকের জোরে ক্ষমতায় বসে আছে তাদের কাছে একটা পরিস্কার কথা আমরা বলতে চাই, সময় শেষ হওয়ার আগেই এই সংসদ বাতিল করুন, এই নির্বাচন বাতিল করুন এবং নিরপেক্ষ সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন। অন্যথায় এদেশের জনগণ জানে কিভাবে এধরনের সরকারকে পরাজিত করতে হয়।


শেয়ার করুন

পাঠকের মতামত