আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

মন্ত্রীর বক্তব্য থামিয়ে দিলেন প্রতারিত ৪ হজযাত্রী

মন্ত্রীর বক্তব্য থামিয়ে দিলেন প্রতারিত ৪ হজযাত্রী

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো: আব্দুল্লাহ মঞ্চে বসে যখন এ বছরের হজযাত্রার সফলতার নানাদিক তুলে ধরছেন, ঠিক তখনি সামনের দর্শক সারি থেকে উঠে এসে তার বক্তব্য থামিয়ে দিলেন প্রতারণার শিকার ৪ হজযাত্রী। রোববার সকালে আশকোনার ঢাকা হজ অফিসে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ধর্ম প্রতিমন্ত্রী। অনুষ্ঠানের প্রায় শেষ দিকে মন্ত্রী তার বক্তব্যে বলেন, এ বছর হজ ব্যবস্থাপনায় কোনো অনিয়ম হয়নি। কোনো হজযাত্রী প্রতারিতও হয়নি। হজ অফিসের তিন তলার হল রুমে সাংবাদিক ছাড়াও সেখানে হজযাত্রী, কর্মকর্তা ও ওলামা মাশায়েখদের অনেকেই উপস্থিত ছিলেন।
মন্ত্রী সবার উদ্দেশে জানতে চান, প্রতারিত হয়ে হজে যেতে পারছেন না, এমন কেউ কি আছেন?
এসময় হল রুমের দক্ষিণ পূর্ব কর্ণার থেকে বয়োবৃদ্ধ চারজন হজযাত্রী এগিয়ে এসে মন্ত্রীর সামনে একেবারে মঞ্চের কাছে গিয়ে দাঁড়িয়ে তাদের আইডি কার্ড ও ভিসার কপি দেখিয়ে বলেন, আমরা এজেন্সি দ্বারা প্রতারিত হয়েছি। আমরা প্রত্যেকেই সাড়ে তিন লাখ টাকা করে এজেন্সিকে দিয়েছি। আমাদের ভিসাও হয়েছে। এখন বিমান টিকিট আমাদের দেয়া হচ্ছে না। এসময় মন্ত্রী বলেন, ঠিক আছে, আমি যেহেতু আজ দুপুরের পরেই হজে চলে যাচ্ছি তাই হজ অফিসারকে বলে যাচ্ছি তিনি বিষয়টি দেখবেন।

আপনাদের কাগজপত্র সবকিছু ঠিকঠাক থাকলে আপনারা অবশ্যই হজে যেতে পারবেন।
পরে নয়া দিগন্তের সাথে আলাপকালে প্রতারিত ওই চার হজযাত্রী জানান, তারা প্রত্যেকেই পদ্মা ট্রাভেলস নামের (লাইসেন্স নং ১২৬৬) একটি এজেন্সিকে সব টাকা পরিশোধ করেছেন। ভিসাও তারা হাতে পেয়েছেন। একদিন আগে পর্যন্ত তাদের বিমান টিকিটও ওকে ছিল। কিন্তু আজ অনলাইনে তাদের বিমান টিকিট ব্লক দেখানো হচ্ছে। আর এজেন্সির লোকজনও তাদের কাছে আরো অতিরিক্ত টাকা দাবি করছেন। অন্যথায় তাদের হজে নেয়া হবে না বলেও হুমকি দিচ্ছেন আবু হাসান নামের ঐ এজেন্সিরই একজন গ্রু লিডার।

প্রতারিক এই চার হজযাত্রীর নাম ইদ্রিস আলী, নুরুল ইসলাম, জাহানারা বেগম ও আবদুস সবুর খান। তাদের প্রত্যেকেরই বাড়ি সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানায়। আবদুস সবুর খান জানান, তিনি হজের জন্য মোট তিন লাখ ৬০ টাকা দিয়েছেন। আর ইদ্রিস আলী দিয়েছেন তিন লাখ ৫৫ হাজার টাকা। নুরুল ইসলাম ও তার স্ত্রী জাহানারা বেগম দিয়েছেন দু'জনে প্রায় ৬ লাখ টাকা। ফসলী জমির ২১ কাঠা বিক্রি করে সস্ত্রীক হজ করার জন্য টাকা জমা দিয়েছেন বলে জানান এই হজযাত্রী।

এদিকে প্রতারিক এই হজযাত্রীদের বিষয়ে ঢাকা হজ অফিসের পরিজচালক মো: সাইফুল ইসলাম এই প্রতিবেদককে জানান, কোনো হজযাত্রীই হজে যাওয়ার বাদ পড়বে না। আমরা তাদের কাগজপত্রগুলো দেখবো। সব ঠিক থাকলে অবশ্যই তারা হজে যেতে পারবেন। আমরা এজেন্সি মালিককে ডেকে অবশ্যই এর কৈফিয়ত চাইব। প্রয়োজনে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করতেও দ্বিধাবোধ করবো না।

 

শেয়ার করুন

পাঠকের মতামত