আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের পর এমপি হোস্টেলের বাসা ছাড়লেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের পর এমপি হোস্টেলের বাসা ছাড়লেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

সংসদীয় কমিটির লাল নোটিশ ও প্রধানমন্ত্রীর হুমকিতেও এমপি হোস্টেলের (ন্যাম ভবন) বাসা ছাড়ছিলেন না মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য। সর্বশেষ সংসদীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ওই ফ্ল্যাটগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পর অনেকটা বাধ্য হয়েই তারা বাসা ছেড়েছেন। তবে, এখনো একজনের ফ্ল্যাটের চাবি বুঝে পায়নি সংসদ সচিবালয়।

সংসদ সচিবালয় সূত্র জানায়, বারবার তাগাদা দেয়ার পরও এমপি হোস্টেলের কয়েকটি ফ্ল্যাট খালি না হওয়ায় ফ্ল্যাটগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেয় এমপিদের আবাসন ব্যবস্থা দেখভালের দায়িত্বে থাকা ‘সংসদ কমিটি’। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গত সপ্তাহে মানিক মিয়া এভিনিউ-এর ৪ নং ভবনের ৪০১, ২ নং ভবনের ৯০৩, ৬ নং ভবনের ৯০২ নম্বরসহ কয়েকটি ফ্ল্যাটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে গণপূর্ত বিভাগ। এরপর মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা তাদের দখলে থাকা ওই সকল ফ্ল্যাটের চাবি সংসদ সচিবালয়ের হোষ্টেল শাখাকে বুঝিয়ে দেয়। তবে এখনো একজনের ফ্ল্যাটের চাবি পাওয়া যায়নি বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রমতে, গত ডিসেম্বর নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের নতুন মন্ত্রিপরিষদে অন্তর্ভূক্ত হওয়ার পর অনেকে মন্ত্রীপাড়ায় বাসা নিলেও এমপি হোষ্টেলের বাসা দখলে রাখেন। নিয়ম বহির্ভূতভাবে ওই বাসায় তাদের আত্মীয়-স্বজন, ব্যক্তিগত কর্মকর্তা ও দলীয় নেতা-কর্মীদের থাকতে দেখা যায়। গত ১১ জুলাই সংসদ অধিবেশন শেষে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় নিয়ম বহির্ভূতভাবে বাসা দখলে রাখায় ক্ষোভ প্রকাশ করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দুইজন মন্ত্রী, ৫ জন প্রতিমন্ত্রী ও একজন উপমন্ত্রীকে চূড়ান্ত নোটিশও দেয়া হয়। সর্বশেষ ফ্ল্যাটগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

উল্লেখ্য, আইন প্রণেতাদের আবাসস্থল ‘এমপি হোষ্টেল’ হিসেবে ব্যবহৃত হয় মানিক মিয়া এভিনিউস্থ ন্যাম ফ্ল্যাটের ৬টি ও নাখাল পাড়াস্থ পুরানো এমপি হোষ্টেলের ৪টি ভবন। সেখানে ছোট-বড় দুই ধরণের ফ্ল্যাট রয়েছে। এরমধ্যে প্রথমবার নির্বাচিতদের এক হাজার ২৫০ বর্গফুট ও একাধিকবার নির্বাচিতদের এক হাজার ৮০০ বর্গফুটের ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়। এরমধ্যে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ২১৬টি ও নাখালপাড়ায় ৯১টি ফ্ল্যাট রয়েছে। এছাড়া রাজধানীর মন্ত্রিপাড়ায় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের জন্য পৃথক আবাসন ব্যবস্থা রয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত