আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

ডিজিটাল আইনের কারণে গণমাধ্যম দেশের প্রকৃত অবস্থা তুলে ধরতে পারছে না

ডিজিটাল আইনের কারণে গণমাধ্যম দেশের প্রকৃত অবস্থা তুলে ধরতে পারছে না

পবিত্র ঈদুল আজহার আগেই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও ডেঙ্গু প্রতিরোধে সরকারের ব্যর্থতায় মানুষের মৃত্যুর প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। এতে অংশ নিয়ে বিএনপি ভাইচ চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি প্রবীণ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের কারণে গণমাধ্যম দেশের প্রকৃত অবস্থা জনসম্মুখে তুলে ধরতে পারছে না। কারণ এই আইন তাদের মাথার ওপর খড়গ হয়ে আছে। তিনি বলেন, রাজনৈতিক হিন উদ্দেশ্যে সরকার বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে জেলে আটকে রেখেছে। আমরা তাকে জেল থেকে মুক্ত করতে বলিষ্ট কোনো পদক্ষেপ আজ পর্যন্ত নিতে ব্যর্থ হয়েছি।

সোমবার বিএনপি সমর্থক আইনজীবীদের সংগঠন গণতন্ত্র ও খালেদা জিয়া মুক্তি আইনজীবী আন্দোলনের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে শতাধিক আইনজীবী অংশ নেন। সকাল ১০ টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত এ কর্মসূচিতে আংশ নিয়ে খালেদা জিয়া মুক্তি দাবিতে আইনজীবীরা বিভিন্ন শ্লোগান দেন এবং ডেঙ্গু প্রতিরোধে ব্যর্থনায় সারা দেশে শতাধিক মানুষের মৃত্যুতে অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করেন তারা।

গণতন্ত্র ও খালেদা জিয়া মুক্তি আইনজীবী আন্দোলনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবেদ রাজার সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, সংগঠনের সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি গিয়াস উদ্দিন আহম্মেদ, বিএনপির উপদেষ্টা মো: হাবিবুর রহমান হাবিব, বিকল্প ধারার সভাপতি ড. নূরুল আমিন ব্যাপারী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গণি চৌধুরী, এবিএম রফিকুল হক তালুকদার রাজা, হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি আবদুস সালাম মামুন, বিকল্পধারা মহাসচিব শাহ আহম্মেদ বাদল, সংগঠনের সিনিয়র যুগ্ম মহাসচিব আনিছুর রহমান খান, সুপ্রিম কোর্ট ইউনিটের সম্পাদক আইয়ুব আলী আশ্রাফী, কো-চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট ড. ওয়াছিল উদ্দিন বাবু, মো: ফারুক হোসেন, শাফিউর রহমান শফি, মনির হোসেন, নাজমুল হাসান, কামাল হোসেন, নাসির উদ্দিন খান সম্রাট, মোস্তফা কামাল, মো: আবু হানিফ, রফিকুল ইসলাম মন্টু, আজমেরী বেগম ছন্দা, ওহিদুজ্জামান দিপু, আল-আমিন, শেখ আবদুস সালাম, বিল্লাল হোসেন, মাহমুদুল হাসান, আনোয়ার হোসেন, আলমগীর কবির, শামীম আকন্দ, তৌফিক আজিজ, মনির হোসেন মারুফ, সুবীনয় সাহা, ইসমাইল হোসেন, মোক্তার হোসেন, আরিফুল হক, ফয়সাল প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মাহবুব হোসেন বলেন, আজ বন্যা ও ডেঙ্গু কারণে বাংলাদেশ আজ মহা বিপর্যয়ের মধ্যে রয়েছে। সরকার ডেঙ্গু প্রতিরোধ ও বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষকে সাহাজ্য প্রদানে চরমভাবে ব্যর্থ হয়েছে। দেশের এই দুর্যোগ মুহুর্তে প্রধানমন্ত্রী দেশের বাইরে কি অবস্থায় আছেন। আমরা জানিনা ফলে এক রহস্যজনক অবস্থার সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, দেশে হাজার হাজার বিএনপি নেতাকর্মী মামলায় জর্জরিত। অনেকে বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। এ অবস্থায় দেশের মানুষের মুক্তির জন্য গণঅন্দোলন করে বর্তমান অবৈধ সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে। তিনি আরো বলেন, দেশের আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন এমনকি বিচার বিভাগেও সরকারের ইচ্ছার প্রতিফলন হচ্ছে। তাই এই মুহুর্তে জনগণকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামতে হবে। তোদের নির্দেশের অপেক্ষায় থাকলে চলবে না।

শেয়ার করুন

পাঠকের মতামত