আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

রাজধানীতে ড্যান্ডি সেবনরত ‘কিশোর গ্যাং’র ২৪ সদস্য আটক

রাজধানীতে ড্যান্ডি সেবনরত ‘কিশোর গ্যাং’র ২৪ সদস্য আটক

রাজধানীর মিরপুর থেকে ড্যান্ডি সেবনরত অবস্থায় কিশোর গ্যাং-এর ২৪ সদস্যকে আটক করেছে র‌্যাব-৪। শনিবার দুপুরে মিরপুর-১, শাহআলী মাজার রোডসহ বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে ১৯ জনকে ছয় মাসের জন্য কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো হয়েছে। আর অপর ৫ জনের প্রত্যেককে ছয় মাস করে কারাদণ্ড প্রদান করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দীন আহমেদ।

ম্যাজিস্ট্রেট যুগান্তরকে জানান, দীর্ঘদিন ধরে অভিযোগ পাওয়া যাচ্ছিল কিশোর গ্যাং-এর ওই সদস্যদের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে আমরা নজরদারিতে রেখেছিলাম। শনিবার দুপুরে অভিযান চালিয়ে ড্যান্ডি সেবনরত অবস্থায় কয়েকজনকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অন্যদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছোট ছোট ব্লেড পাওয়া যায়। ব্লেড দিয়ে তারা রাতে নির্ঝন স্থানে পথচারী ও যাত্রীদের কাছ থেকে চুরি, ছিনতাই করে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

তিনি আরও জানান, আটকদের মধ্যে কয়েকজন প্রাপ্তবয়স্ক। তারা ড্যান্ডি ছাড়াও গাঁজাসহ বিভিন্ন মাদকসেবন করত। এ ছাড়া আটকরা সবাই সংঘবদ্ধ হয়ে চুরি, ছিনতাই করে আসছিল। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটকদের মধ্যে ১৯ জনকে কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো হয় ও পাঁচজনকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত