আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

ফরিদপুরে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে, ২ জন নিহত

ফরিদপুরে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে, ২ জন নিহত

ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার বিকালে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় দুই জন নিহত ও অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিহতরা হলেন-রওশন মিয়া (৫২) ও তুহিন মিয়া (২২)। এ দুজনকে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর

মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৬টায় তাদের মৃত্যু হয়।

আহতদের মধ্যে যাদের অবস্থা গুরুতর তারা হলেন, গোলাম মওলা (৩০), গোলাম রসুল বিপ্লব (২৫), আনিস মিয়া (২৪) ও রায়হান মিয়াকে (৬৫)।

আহতদের ৬ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ৪ জনকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, গত ৪ থেকে ৫ বছর ধরে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে কাইচাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঠান্ডু মিয়ার সঙ্গে কেন্দ্রীয় যুবলীগের সদস্য হানিফ মিয়া হৃদয়ের বিরোধ চলে আসছিল।

আগে একটি হত্যা মামলার কারণে হানিফ মিয়া এলাকা ছাড়া হয়ে ছিলেন। আসন্ন ঈদে তিনি এলাকায় ফিরতে চাইলে প্রতিপক্ষের লোকজন বাধা প্রদান করে। এসময় প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষ বাধে হানিফ মিয়া ও তার গ্রুপের।

এক পর্যায়ে গোলাগুলির ঘটনা ঘটে। গোলাগুলিতে উভয় পক্ষের ১০ জন আহত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

হামলার খবর পেয়ে পুলিশ সুপারসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান। ফরিদপুর থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে রাখা হয়েছে।

নগরকান্দা থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন, হামলার পর আসামীরা যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য বিভিন্ন পয়েন্টে চেকপোষ্ট বসানো হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত