আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

ঢাকার ৫৬ ভাগ বাড়িতেই ডেঙ্গুর মশা!

ঢাকার ৫৬ ভাগ বাড়িতেই ডেঙ্গুর মশা!

রাজধানীর ৫৬ ভাগ বাড়িতেই ডেঙ্গুর বাহক এডিশ মশার লার্ভা রয়েছে। সম্প্রতি স্কাউট পরিচালিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে। বিষয়টি জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, বাংলাদেশ স্কাউটের সদস্যরা গত ১ জুলাই থেকে শনিবার পর্যন্ত এক লাখ ১০ হাজার ৭৬৫টি ভবন পরিদর্শন করে। এর মধ্যে ৬২ হাজার ২৩৭ টি বাড়িতেই এডিশ মশার লার্ভা পাওয়া গেছে। এছাড়া সিটি করপোরেশন নিজেরা ২৫ হাজার ৯৯৭টি বাড়ি পরিদর্শন করে ৮২৩টি বাড়িতে মশার লার্ভা পেয়েছে জানিয়ে মেয়র বলেন, এসব লার্ভা ধ্বংস এবং নির্মাণাধীন ৯৫ বাড়ি মালিককে জরিমানা করা হয়েছে।

ঢাকা দক্ষিণের এক লাখ ৬৩ হাজার বাড়ি মালিকের মধ্যে বিনামূল্যে অ্যারোসল স্প্রে বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র এ কথা বলেন। আজ দুপুরে নগর ভবনে আয়োজিত অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর জাহিদ হোসেন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. শরীফ আহমেদ, প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার, সচিব মোস্তফা কামাল মজুমদার প্রমুখ।

মেয়র খোকন বলেন, এডিস মশার প্রাদুর্ভাব শুধু বাংলাদেশে নয়, সিঙ্গাপুর, ফিলিপাইনসহ ১২৬টি দেশে রয়েছে। এডিসের বিরুদ্ধে আমরা মার্চ মাস থেকে কাজ শুরু করেছি, যা এখনও চলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী এডিস মশার লার্ভা ধ্বংস করতে কর্মপরিকল্পনা ঠিক করেছি, সে অনুযায়ী কাজ চলছে। এডিস মশা বাইরে থেকে আসে না; এটা বাসার ভেতরে, ফুলের টবে, খাটের ভেতরে বাসা বাঁধে, জমে থাকা পানিতে ডিম দেয়। এজন্য আমরা চেষ্টা করছি বাসাগুলোতে কাজ করার। আমরা এক লাখ ৬৩ হাজার করদাতাকে বিনামূল্যে অ্যারোসল স্প্রে বিতরণ করবো। তাছাড়া আপনারা (বাড়ির মালিক) যদি অনুমতি দেন, তাহলে বাসায় গিয়ে স্প্রে করে আসবো। দুর্যোগপূর্ণ সময়ে আমরা সবার সহযোগিতা চাই। সবার প্রচেষ্টায় আমরা এ শহরকে ডেঙ্গুমুক্ত করতে চাই।

নগরবাসীর উদ্দেশে মেয়র বলেন, ঈদুল আজহায় আপনারা নির্দিষ্ট স্থানে পশু জবাই করবেন, আপনাদের বিনামূল্যে বস্তা, ব্লিচিং পাউডার সরবরাহ করা হবে। আপনাদের সহযোগিতা পেলে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই একটি ডেঙ্গুমুক্ত নগর উপহার দিতে পারবো।

শেয়ার করুন

পাঠকের মতামত