আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু, ঈদের দিনে প্রাণ গেল তিনজনের

ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু, ঈদের দিনে প্রাণ গেল তিনজনের


ভয়াবহ আকার ধারণ করা ডেঙ্গুতে মৃত্যুর মিছিল থেমে নেই। পবিত্র ঈদুল আজহার দিনেও মারা গেছেন তিনজন। ঢাকা, রংপুর ও রাজশাহীতে সোমবার চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এর মধ্যে ঢাকা মেডিকেলে নাজমা আক্তার, গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে অভিজিৎ সাহা এবং রাজশাহী মেডিকেলে আবদুল মালেক নামে একজনের মৃত্যু হয়েছে।

এর আগে রবিবার রাতে মারা গেছেন মনিরুল ইসলাম নামে লালমনিরহাটের এক ব্যবসায়ী। রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীসহ মারা গেছেন আরও তিনজন। 

রবিবার বিকালে কুমিল্লার চান্দিনা থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হন নাজমা আক্তার। সোমবার দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া তার মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, স্বজনরা লাশ নেয়ার প্রস্তুতি নিচ্ছে।

এদিকে সোমবার ভোরে রাজধানীর আজগর আলী হাসপাতালে চিৎিসাধীন অবস্থায় অভিজিৎ সাহা নামের এক শিশুর মৃত্যু হয়।

অভিজিৎ সাহা নারায়ণগঞ্জের আমলাপাড়ার মন্টু সাহার ছেলে। সে চাষাঢ়ায় মাউন্টেন স্কুলের শিক্ষার্থী।

অভিজিতের মামাতো ভাই অজয় সাহা জানান, অভিজিৎ গত সোমবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। বমির সঙ্গে রক্ত যেত তার। শুরুতে তাকে নারায়ণগঞ্জে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়।

নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ জানান, এ জেলায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবদুল মালেক নামের এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালটিতে এই প্রথম কোনো ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস গণমাধ্যমকর্মীদের বলেন, ঢাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন আবদুল মালেক। ঈদের ছুটিতে বাড়ি ফিরে সোমবার ভোর পাঁচটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

আবদুল মালেক চাঁপাইনবাবগঞ্জ সদর থানার বহরম হাউসনগর মহল্লার গোলাম নবীর ছেলে। তিনি ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন।

শেয়ার করুন

পাঠকের মতামত