আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

নীলফামারীতে থানা হাজতে যুবকের মৃত্যু, এলাকায় উত্তেজনা

নীলফামারীতে থানা হাজতে যুবকের মৃত্যু, এলাকায় উত্তেজনা

নীলফামারীর কিশোরগঞ্জে গরু চুরির অভিযোগে আটক মামুন (২৩) নামে এক যুবকের থানা হাজতে মৃত্যু হয়েছে।

এ ঘটনা প্রকাশ পাওয়ার পর শনিবার সন্ধ্যায় ওই যুবকের স্বজনরা থানার সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন। নিহত ওই যুবক সদর ইউনিয়নের যদুমনি গ্রামের হুজুর আলীর ছেলে।

জানা যায়, এলাকাবাসী গরু চুরির অভিযোগে মামুনকে আটক করে শনিবার বিকেলে কেশবা গ্রামের মহিলা ইউপি সদস্য নারগিছ বেগমের বাড়িতে বন্দি করে রাখে।

খবর পেয়ে পুলিশ সেখান থেকে তাকে নিয়ে এসে থানা হাজতে রাখেন। পরে সেখানে তার মৃত্যু হয়।

নীলফামারী জেলা পুলিশ সুপার মুহাম্মাদ আশরাফ হোসেন ও এডিশনাল এসপি সৈয়দপুর সার্কেল অশোক কুমার পাল থানায় আসার পর সন্ধ্যায় ঘটনা প্রকাশ পায়।

বিষয়টি জানতে পেরে নিহত মামুনের পরিবার, স্বজন ও তার এলাকার লোকজন থানা চত্ত্বরে বিক্ষোভ প্রদর্শণ করেন।

এক পর্যায়ে তারা উত্তেজিত হয়ে থানার সামনের রাস্তায় অবরোধ করেন এবং পুলিশের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন। তাদের অভিযোগ, পুলিশ তাকে পিটিয়ে মেরে ফেলেছে।

এব্যাপারে নীলফামারী জেলা পুলিশ সুপার মুহাম্মাদ আশরাফ হোসেন জানান, থানা হাজতের কাঁথা ছিড়ে রশির মত করে ভেন্টিলেটারের রডের সঙ্গে বেধে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে।

শেয়ার করুন

পাঠকের মতামত