আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

গত বছর গরু ছিনতাই করেছিলেন ছাত্রলীগ নেতা তান্না, এবার ছাগল ছিনতাই

গত বছর গরু ছিনতাই করেছিলেন ছাত্রলীগ নেতা তান্না, এবার ছাগল ছিনতাই

ছাত্রলীগ নেতা তান্না

গত বছরের কোরবানির আগে গরু ছিনতাই করেছিলেন ছাত্রলীগ নেতা তান্না। এবারো অভিযোগ উঠেছে ছাগল ছিনতাইয়ের। ছিনতাই, চাঁদাবাজি, পরের সম্পত্তি দখল, মাদক কারবারসহ এমন কোনো অপরাধ নেই যার সাথে মোহাম্মদপুর ছাত্রলীগ সভাপতি মুজাহিদ আজমী তান্নার সংশ্লিষ্টতার অভিযোগ নেই। স্থানীয় সূত্র জানায়, তান্নার বিরুদ্ধে অনেক অভিযোগ থাকার পরও স্থানীয় এক নেতার মধ্যস্থতায় তাকে ছাত্রলীগের সভাপতি করা হয়। বিনিময়ে ওই মধ্যস্থতাকারী ২০ লাখ টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ রয়েছে। তান্নার বিরুদ্ধে এসব অভিযোগের কারণে ওই কমিটির সহ-সভাপতি তিন নেতা পদত্যাগ করেছিলেন বলেও জানা যায়।
মোহাম্মদপুর থানা ছাত্রলীগ সভাপতি মুজাহিদ আজমী তান্না, ইয়াসির আরাফাত, জাহিদুল ইসলাম, মো: রায়হানসহ অজ্ঞাত আরো সাত-আট জনের বিরুদ্ধে এবার ছাগল ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হওয়ায় তাদের ছিনতাইকর্ম ব্যর্থ হয়।

ছাগল ব্যবসায়ী সাইফুল ইসলাম অভিযোগ করেন, কোরবানির হাটে বিক্রির জন্য গত ১১ আগস্ট একদল ব্যবসায়ী যশোরের বারোবাজার পশুর হাট ও ঝিনাইদহের কালীগঞ্জ থেকে ২১২টি ছোট বড় ছাগল ট্রাকযোগে ঢাকায় নিয়ে আসেন। ছাগলসহ ট্রাকটি ঢাকার মোহাম্মদপুরের বাবর রোডের জহুরি মহল্লা এলাকায় এলে তাদের আটক করে চাঁদা দাবি করেন স্থানীয় ছাত্রলীগের কয়েকজন কর্মী। একপর্যায়ে ছাগলগুলোকে ট্রাক থেকে নামিয়ে একটি ক্লাবঘরে ব্যবসায়ী সাইফুল ইসলাম ও তার চার সহযোগীকে আটকে রাখেন অভিযুক্তরা। এ সময় র্যাব-২ এর একটি টহল দল ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছিল। তারা স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আটক ব্যবসায়ীদের উদ্ধার করেন।
 
স্থানীয় সূত্র জানায়, এবার ছাগল ছিনতাই করতে গিয়ে তান্নার সহযোগীরা হাতেনাতে গ্রেফতার হয়েছেন। গত বছর এই গ্রুপের সদস্যরা গরু ছিনিয়ে নিয়ে গেছে মানুষের। স্থানীয়রা অভিযোগ করেন, গত বছর কোরবানির আগে গাবতলী থেকে অনেক মানুষ গরু কিনে ওই বেড়িবাঁধ দিয়ে নিয়ে যাওয়ার সময় ওই গরু ছিনিয়ে নিয়ে যায়। আবার অনেক ব্যবসায়ীর ট্রাক আটকে চাঁদা দাবি করা হয়। চাঁদা না দেয়ায় অনেক ব্যবসায়ীর গরু ছিনিয়ে নেয়া হয়। মোহাম্মদপুর টাউন হলের পাশে ওই গরুগুলো নিয়ে রাখে পরবর্তীতে তা বিক্রি করে দেয়া হয় বলে অভিযোগ রয়েছে। স্থানীয় সূত্র জানায়, তান্নার গ্রুপে যারা রয়েছেন তাদের অনেকের হাতে রয়েছে ওয়াকিটকি। প্রয়োজন হলে তারা নিজেদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বলেও পরিচয় দেন। স্থানীয় এক আওয়ামী লীগ নেতা ও ওয়ার্ড কাউন্সিলর তান্নার এই অপরাধের প্রশ্রয় দেন বলে অভিযোগ আছে। ওই নেতার হাত ধরেই তান্না ছাত্রলীগ সভাপতি হন। তাকে সভাপতি করার বিপক্ষে অনেক ছাত্রনেতা থাকলেও তান্নার টাকার কাছে সবাই হার মানেন। সভাপতি হওয়ার জন্য তান্না ২০ লাখ টাকা খরচ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সভাপতি নির্বাচিত হওয়ার আগেই তার বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল। এসব অভিযোগের কারণে ওই কমিটির সহ-সভাপতি শাকিল ইসলাম রাব্বিসহ তিনজন নেতা পদত্যাগ করেছিলেন।

স্থানীয় সূত্র জানায়, এই তান্নার আয়ের মূল উৎস হলো মাদক কারবার। মোহাম্মদপুর বিহারি ক্যাম্পভিত্তিক যে মাদক কারবারিরা রয়েছে তাদের সাথে তান্নার লেনদেন আছে বলে জানা যায়। চিহ্নিত মাদক কারবারি পাচুর ভাতিজা রাহির ছেলে পলুর সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তা ছাড়া জসিম ও তন্ময়ের সাথেও তান্নার ভালো সম্পর্ক রয়েছে বলে জানা যায়।

এ দিকে, তান্নার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের হলেও তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তিনি প্রকাশ্যেই ঘুরছেন বলে জানা যায়। তার ফেসবুক আইডিও সক্রিয় রয়েছে। মোবাইল ফোন বন্ধ থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তিনি তার নেটওয়ার্ক সক্রিয় রেখেছেন বলে জানা যায়।
স্থানীয় পুলিশ বলছে, তান্নার বিরুদ্ধে মামলা হয়েছে। ছাগল ছিনতাইয়ের সময় যারা হাতে-নাতে গ্রেফতার হয়েছে তারাই তান্নার নাম প্রকাশ করেছে। সে অনুযায়ী মামলায় তাকে আসামি করা হয়। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।


 

শেয়ার করুন

পাঠকের মতামত