আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

পুড়ে যাওয়া বস্তি যেন দর্শনীয় স্থান!

পুড়ে যাওয়া বস্তি যেন দর্শনীয় স্থান!

আগুনে সব ঘর পুড়ে গেছে। ঠাঁই হারিয়ে পাশের বঙ্গবন্ধু বিদ্যানিকেতনে আশ্রয় নিয়েছেন মিরপুরের রূপনগরের চলন্তিকা মোড়ের বস্তির বাসিন্দারা। বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের দেওয়া কাপড়-খাবারে অর্ধাহারে দিন পার করছেন তারা।

অথচ, এই বিদ্যালয়ের পেছনে বস্তিতেই চলছে অদ্ভুত কাণ্ড। পরিবার, বন্ধু কিংবা স্বজনদের নিয়ে অনেকে দেখতে আসছেন চলন্তিকায় পুড়ে যাওয়া ভগ্নস্তুপ, যেন মানুষের ঢল। ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন, সংঘবদ্ধ হয়ে সেলফি তুলছেন। আবার অনেক অতি উৎসাহী ব্যক্তি করছেন ফেসবুক লাইভও। যেন এটি দর্শনীয় জায়গা।

রোববার বিকেলে সরেজমিনে ওই বস্তিতে গিয়ে এমন চিত্র দেখা গেল।

সরেজমিনে বস্তিতে দেখা গেছে, পুড়ে যাওয়া বস্তির সব প্রবেশ মুখেই মানুষের জটলা। সবাই ভেতরে প্রবেশ করছেন। প্রায় ঠেলাঠেলি করে ভেরতে ঢুকছেন সবাই। বস্তির পোড়া গন্ধে কারো কারো অস্বস্থিবোধ হলেও ঢুকছেনই। সবার মধ্যে কৌতুহল-আলোচনা, কীভাবে এটি পুড়লো? ভেতরে থাকা এতো মানুষ বেঁচে ফিরলেন কীভাবে? কেউ কী ইচ্ছা করে এত বড় বস্তি পুড়িয়ে দিয়েছে?

ঘুরতে আসাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রূপনগর এলাকার আশপাশসহ বিভিন্ন এলাকা থেকে তারা এখানে ঘুরতে এসেছেন। এদের মধ্যে পরিবারের সব সদস্যদের নিয়ে অনেকে এসেছেন। আগতদের মাঝে কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রয়েছেন।

ঘুরতে আসা একজন জানান, তিনি মিরপুর-১২ নম্বর এলাকা থেকে পুড়ে যাওয়া বস্তি দেখতে এসেছেন। সঙ্গে তার বন্ধুরাও এসেছেন।

তিনি বলেন, ‘শুধু মাত্র কৌতুহল ও দেখার ইচ্ছা থেকে এখানে এসেছি। দেখতে চেয়েছি, পুড়ে যাওয়া বস্তির এখন কী অবস্থা। ক্ষতিগ্রস্থরা কোথায় কী করছে, এসব দেখছি।’

পরিবার নিয়ে আরো একজন পল্লবী থেকে এসেছেন। তিনি বলেন, স্ত্রী আর ছেলের দেখার ইচ্ছা ছিল। তাই তাদের নিয়ে আসলাম।

এছাড়া, পুড়ে যাওয়া বস্তির আশপাশের বাসাগুলোতে থেকেও অনেকে দেখতে এসেছেন।

অন্যদিকে, বঙ্গবন্ধু বিদ্যানিকেতনে গিয়ে দেখা গেছে, ট্রাকে করে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আগুনে ক্ষতিগ্রস্থদের মধ্যে পোষাক ও রান্না করা খিচুড়ি বিতরণ করছে। বিশৃঙ্খল অবস্থায় যে যেভাবে পারছে, খাবার নিচ্ছে। বড় হাড়ি থেকে পলিথিনের ব্যাগে খিচুড়ি ভরে দেওয়া হচ্ছে। যার হাত সবার সামনে যাচ্ছে, সেই খাবার পাচ্ছে। পোষাক বিতরণেও একই অবস্থা দেখা গেছে।

আগুনে ঘর পুড়ে যাওয়া শারমিন নামে এক নারী বলেন, ‘সব শ্যাষ হইয়া গেল। এখন মাইনষের পাতে চাওন ছাড়া উপায় নাই। ’

আরেক ভূক্তভোগী নাজমুল হক নামে এক রিকশা চালক জানান, আগুনে বস্তি পুড়ে যাওয়ার পর সিটি করপোরেশনসহ অনেকে সাহায্য করতে এসেছেন। তবে শৃঙ্খলা না থাকায় কেউ বেশি পাচ্ছেন, কেউ কম পাচ্ছেন, আবার কেউ কিছু পাচ্ছেনই না। বিশেষ করে নারীরা পুরুষের মতো সামনে গিয়ে কিছু আনতে পারছেন না।

উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যা ৭টা ২২ মিনিটের দিকে মিরপুর ৭ নম্বর সেকশনের রূপনগর আবাসিক এলাকার চলন্তিকা মোড় বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত পৌনে ১১টার দিকে ফায়ার সার্ভিসের ২৪ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় পুরো বস্তিই আগুনে পুড়ে যায়।

শেয়ার করুন

পাঠকের মতামত