আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

সিটি করপোরেশনের ওষুধ মশা সন্তান উৎপাদন করছে: রিজভী

সিটি করপোরেশনের ওষুধ মশা সন্তান উৎপাদন করছে: রিজভী

এডিস মশা দমনে দুই সিটি করপোরেশনের ছিটানো ওষুধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেছেন, ‘ঢাকার দুই সিটি করপোরেশন এডিস মশা মারতে যে ওষুধ এনেছে, এই ছিটানো ওষুধে এডিস মশা আরও উৎসাহিত হয়ে ব্যাপকভাবে সন্তান-সন্তুতি উৎপাদন করে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে যা বলা হচ্ছে তা রীতিমত বাকওয়াস।’

বুধবার (২১ আগস্ট) রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।

এসময় তিনি বলেন, ‘ঢাকা সিটি করপোরেশনের মেয়র বলেছেন- এডিস মশা মারার জন্য কার্যকর ওষুধ আনা হয়েছে। প্রকৃত অবস্থা হচ্ছে, এই ছিটানো ওষুধ ডেঙ্গুতে মরণের বার্তা নিয়ে হাজির হয়েছে দেশের মধ্যে। ডেঙ্গু আক্রমণের পূর্বেই প্রস্তুতির অভাব এবং মহামারিতে সারাদেশ আক্রান্ত হওয়ার পরও সরকারের উচ্ছ্বাস ও তামাশার কোনও কমতি নেই।’

খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে উপহাস করে সরকারদলীয়রা নিজেরাই চিকিৎসার জন্য বিদেশে দৌড়াচ্ছেন বলেও অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব।

রিজভী বলেন, ‘বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারাবন্দিত্বের আজ ৫৬০তম কালিমালিপ্ত দিবস। সুচিকিৎসার অভাবে চার বারের সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি ঘটছে।’

তার অভিযোগ, সারাদেশের সর্বস্তরের মানুষের অব্যাহত দাবির পরও সম্পূর্ণ নিরপরাধ খালেদা জিয়াকে শুধু প্রতিহিংসাপরায়ণতা চরিতার্থে কারারুদ্ধ রাখা হয়েছে।

এই বিএনপি নেতা বলেন, ‘বেগম খালেদা জিয়ার আতঙ্কে মিডনাইট সরকার প্রহর পার করছে। চোর যেমন গৃহস্থের ভয়ে সন্ত্রস্ত থাকে, এই অবৈধ সরকারের অবস্থা হয়েছে ঠিক তেমন। প্রকাশ্যে স্বগর্বে ঘোষনা দিয়ে তার জামিনে বাধা দিচ্ছেন স্বয়ং সরকার প্রধান নিজেই।’

রিজভী বলেন, ‘শুধু চোখের অপারেশনে এতো দিন সময় লাগে কিনা তা নিয়ে আমাদের বলার কিছু নেই। রোগ-ব্যাধি-জরা বলে কয়ে আসে না। ৭৫ বছর বয়স্ক দেশনেত্রীর অসুস্থতা নিয়ে অবজ্ঞা-উপহাস না করে দ্রুত তাকে মুক্তি দিন। তাকে ফিরে পাওয়ার জন্য অপেক্ষা করছে দুখিনি বাংলাদেশ।’

ডেঙ্গু বিষয়ে রিজভী আরও বলেন, ‘স্বাস্থ্য অধিদফতরের ঊর্দ্ধতন একজন কর্মকর্তা এক ব্রিফিংয়ে বলেছেন, ডেঙ্গু রোগীর সংখ্যা আর বাড়বে না। কিন্তু পরিস্থিতিতে দেখা যাচ্ছে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রোগীর সংখ্যা ও লাশের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এখন ঢাকার বাইরেও ডেঙ্গু রোগীর সংখ্যা ব্যাপকভাবে বিস্তার লাভ করছে। সরকারের পক্ষ থেকে ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তির যে সংখ্যা প্রকাশ করা হচ্ছে সেটি প্রকৃত সংখ্যার চেয়ে অনেক কম।’

প্রাইভেট হাসপাতাল এবং হাসপাতালে ভর্তি না হতে পেরে যারা বাসায় চিকিৎসা নিচ্ছেন, তাদের সংখ্যা সরকারি পরিসংখ্যানে উল্লেখ করা হয় না বলেও দাবি করেছেন রিজভী।

সংবাদ সম্মেলনে বিএনপির কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত