আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

একাদশ সংসদ নির্বাচন নৈতিকতার ধ্স নামিয়ে দিয়েছে : আম্বিয়া

একাদশ সংসদ নির্বাচন নৈতিকতার ধ্স নামিয়ে দিয়েছে : আম্বিয়া

বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া বলেছেন, একাদশ সংসদ নির্বাচন মানুষের নৈতিকতার ধস নামিয়ে দিয়েছে। এজন্য দুর্নীতি, ধর্ষণ, সন্ত্রাস প্রভৃতির প্রবৃদ্ধি হয়েছে। নির্বাচিত নেতৃত্ব, মন্ত্রী, মেয়রদের আচার-আচরণে দায়িত্বশীলতা প্রতিফলিত হয় না। ধানের দাম, চামড়ার দাম, ডেঙ্গু জ্বর নিয়ন্ত্রণে সেসব স্পষ্ট হয়েছে।

দেশের বিদ্যমান লুটপাট, সম্পদ পাচার, নারী নির্যাতন, বেপরোয়া হত্যাকাণ্ড, উন্মত্ত গণপিটুনি প্রতিরোধে ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ জাসদের আয়োজনে এক কর্মসূচিতে তিনি একথা বলেন। দলের পক্ষ থেকে বলা হয়েছে সারাদেশে মানববন্ধন, জমায়েত, আলোচনা সভার মাধ্যমে গণজাগরণ দিবস পালন করা হয় শনিবার। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শরীফ নুরুল আম্বিয়া আরো বলেন, দেশে উন্নয়নের আড়ালে এক লুটেরা চক্র গড়ে উঠেছে। এই লুটেরা চক্র অনেক কিছু নিয়ন্ত্রণ করছে। দুদক বড়দের কাছে যেতে পারছে না, ছোটদের নিয়ে টানাটানি করছে। আবার সরল বিশ্বসের দুর্নীতির প্রতি দুদক নমনীয় হয়ে পড়েছে। এখন দরকার উন্নয়নের সঙ্গে জনগণের অধিকার ও গণতন্ত্র শক্তিশালী করা।

এতে বাংলাদেশ জাসদ সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেন,আগে বিদ্যুত উৎপাদন কম হত। এখন চাহিদার চাইতে অনেক বেশী হচ্ছে ঠিকই কিন্তু তা মানুষের কাছে পৌছে দেয়ার জন্য বিনিয়োগ নাই। কত দামে মানুষকে বিদ্যুত দিতে চায় সরকার তা জনগণকে জানানো উচিত।
তিনি বলেন, গণতন্ত্রকে বিসর্জন দিয়ে জনকল্যাণমুখী উন্নয়ন হতে পারে না। আমাদের জেগে উঠতে হবে। সত্য কথা বলতে পিছপা হলে চলবে না। বিএনপির জঙ্গি সন্ত্রাসী রাজনীতি ব্যর্থ হয়েছে, নতুন কিছু এখনো বলেনি। মুক্তিযুদ্ধের চেতনা সংহত করা ও জনগণের কল্যাণমুখী গণতান্ত্রিক সমাজ গড়ে তুলতে সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

আলোচনায় আরো অংশ নেন বাংলাদেশ জাসদ স্থায়ী কমিটির সদস্য ডা. মুশতাক হোসেন, মোহাম্মদ খালেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সর্বজনাব করিম সিকদার, মনজুর আহমেদ মনজু, নাসিরুল হক নওয়াব, জাতীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ তফছির, জাসদ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি আবদুস সালাম খোকন, ঢাকা মহানগর পূর্ব সভাপতি আসাদুজ্জামান জাকির, ঢাকা মহানগর উত্তর সভাপতি আলমীগর হোসেন, বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল সাধারণ সম্পাদক গৌতম শীল ও অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তব্য দেয়ার আগে যুদ্ধকালীন সরকারের উপদেষ্টা বাংলাদেশ ন্যশনাল আওয়ামী পার্টি-ন্যাপ সভাপতি অধ্যাপক মোজাফফর আহমেদ স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।


শেয়ার করুন

পাঠকের মতামত