আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

‘ওই জমিতে মার্কেট করার জন্য তারা সব পুড়িয়ে দিয়েছে’

‘ওই জমিতে মার্কেট করার জন্য তারা সব পুড়িয়ে দিয়েছে’

শহরের ঝিটুলীতে রাতের আঁধারে পেট্রোল ঢেলে হতদরিদ্র এক বৃদ্ধ দম্পতিকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। আগুনে পুড়ে গেছে ওই অসহায় পরিবারের সর্বস্ব। শেষ আশ্রয়স্থল হারিয়ে বর্তমানে অসহায় ওই দম্পতি সামনের একটি বাড়ির খোলা লনে আকাশের নিচে অবস্থান নিয়েছেন।

হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে শহরের ঝিলটুলী মহল্লার আব্দুল করিম মিয়া সড়কে। ওই সড়কে অবস্থিত সাবেক আইনজীবী মরহুম আব্দুর রাজ্জাকের একটি টিনের ঘর রয়েছে। সেখানে তাদের কেউ থাকেন না। জরাজীর্ণ ওই টিনের ঘরেই বসবাস করতেন শহরের প্রবীণ রিক্সাচালক আব্দুল মজিদ শেখ (৭৭) ও তার স্ত্রী ওসিরননেসা বিবি (৭২)। নিঃসন্তান এই দম্পতির উপার্জনের অক্ষম হওয়ায় পরিচিতজনদের সাহায্য সহযোগীতায় চলতো তাদের জীবনজীবিকা।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আগুনে অসহায় এই দম্পতির সামান্য সব সম্বলই পুড়ে গেছে। দরিদ্র ওই দম্পতি বিভিন্ন সময় সাহায্যবাবদ পাওয়া নতুন শাড়ি ও কাপড়গুলো কিছু পুড়ে গেছে। কয়েকটি অর্ধেক পোড়া। ঘরের মধ্যে তাদের সাথে থাকা ওই এক জোড়া বিড়ালের দু’টি ছানা ছিলো। তারাও আগুনে পুড়ে মারা গেছে।

ওসিরননেসা বিবি জানান, সোমবার রাত দুইটার দিকে হঠাৎ তার ঘুম ভেঙে যায়। এসময় ফিসফিস আওয়াজ পান কারো। ‘একজন কয়, এই ঘরের মধ্যেই আছে। তোরা ঢুইক্যা গলা কাইট্যা ফেলাবি। তহন আরেকজন কয়, গলা কাটতে গেলে চিল্লাবেনে। তারচেয়ে পুড়ায় মারি।’ তিনি বলেন, ‘এই কথা শুইন্যা ভয়ে আমার পরান চইম্কে উঠে। কিছুক্ষণ বাদে ঘরের চাইরপাশে হাটার আওয়াজ পাই। তারপরই পেট্রোলের গন্ধ। ঘরের পোষা বিলাই তহন ঝপাৎ কইরা আমার গায়ে আছড়ায় পরে। তারপর দরজা দিয়ে বাইর হইয়্যা যায়। আমরাও ওর সাথে ঘর থিকা বাইর‌ যায় আসি। এরপরই আগুনে সব পুইড়্যা যায়।’

প্রবীণ রিক্সাচালক মজিদ শেখ (৭৭) বলেন, ‘ওই জমিতে মার্কেট করার জন্য শত্রুরা ঘরে এই আগুন দিছে। আমাগো মারতে পারে নাই তয় বিলাই দুইড্যা পুইড়্যা মরলো।

ফরিদপুরের ফায়ার সার্ভিসের ষ্টেশন ম্যানেজার নুরুল আলম দুলাল জানান, রাত দুইটার দিকে আগুনের সূত্রপাত হয়। এরপর খবর পেয়ে দমকল বাহিনী যেয়ে পৌনে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বিদ্যুৎ সংযোগবিহীন ওই টিনের ঘরে কিকারণে আগুনের সূত্রপাত সেটি তদন্ত সাপেক্ষে বলা সম্ভব হবে বলে তিনি জানান।

এদিকে, মরহুম অ্যাডভোকেট মৌলভী আব্দুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ জামান জানান, তারা এ ঘটনায় থানায় কোন অভিযোগ করেননি। ওই বৃদ্ধ দম্পতিকে সেখানে বসবাসের জন্য একটি সেমিপাকা টিনের ঘর করে দেয়ার ব্যবস্থা নেবেন বলে জানান তিনি। কোতয়ালী থানার ওসি এফএম নাসিম জানান, কোন অভিযোগ পাইনি থানায়। কেউ অভিযোগ করলে খতিয়ে দেখবো।

প্রসঙ্গত, বয়সে প্রবীণ এই আব্দুল মজিদ শহর ফরিদপুরে দীর্ঘকালযাবত রিক্সা চালানোর সুবাদে প্রায়  সব মহলেরই পরিচিত মুখ। দরিদ্র হলেও তার সততা ও বিনয়ী আচরণে অনেকের প্রিয়ভাজন তিনি। নিঃসন্তান এই দম্পতির স্বামী-স্ত্রী কেউই এখন উপার্জনক্ষম নন। পরিচিতদের সাহায্য সহযোগীতায় তাদের দিন চলে। রাতে অগ্নিকান্ডের খবর পেয়ে সেখানে উপস্থিত হন ফরিদপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা করবো জয়’ এর কর্মকর্তা আহম্মদ সৌরভ। তিনি  জানান, এই দরিদ্র দম্পতির জন্য কিছু করা যায় কিনা সেটিই ভাবছি।

শেয়ার করুন

পাঠকের মতামত