আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

বিএনপি-জামায়াতকে নির্মূল করেই সোনার বাংলা প্রতিষ্ঠা করতে হবে : হানিফ

বিএনপি-জামায়াতকে নির্মূল করেই সোনার বাংলা প্রতিষ্ঠা করতে হবে : হানিফ

বিএনপি-জামায়াতকে পাকিস্তানের ‘প্রেতাত্মা’ হিসেবে আখ্যায়িত করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ‘স্বাধীনতার পরাজিত এই শক্তিকে নির্মূল করেই বঙ্গবন্ধুর সোনারবাংলা প্রতিষ্ঠা করতে হবে।’

জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ঢাকা মহানগর নাট্যমঞ্চে এ সভায় আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক, হাবিবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগ সভাপতি শুক্কুর মাহমুদ, কার্যকরী সভাপতি মোস্তফা মহসিন মন্টু, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে ‘স্বাধীনতার পাঠক’ আখ্যা দিয়ে হানিফ বলেন, ‘জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন না। তিনি ছিলেন বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতা ঘোষণার পাঠক মাত্র। এটা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই।’

তিনি আরো বলেন, ‘জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন সত্যি। তবে তিনি একজন মুক্তিযোদ্ধা হিসেবে নয়, বরং পাকিস্তানের চর হিসেবে এবং অনুপ্রবেশকারী হিসেবেই মুক্তিযুদ্ধে অংশ নেন। তা তিনি পরবর্তী কর্মকান্ডের মাধ্যমে প্রমাণ করে গেছেন। তিনি অবৈধভাবে ক্ষমতা দখল করে কারাবন্দী যুদ্ধাপরাধীদের ছেড়ে দেন। বঙ্গবন্ধু হত্যাকারীদের দায়মুক্তি দিয়ে ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেন। খুনীদের বিভিন্ন দেশে রাষ্ট্রদূতসহ গুরুত্বপূর্ণ জায়গায় নিয়োগ দিয়ে পুরস্কৃত করেন।’

প্রকৃতপক্ষে এই দেশকে পুনরায় পাকিস্তানের প্রদেশ হিসেবে প্রতিষ্ঠিত করতেই কাজ করেছিলেন তিনি। বেগম খালেদা জিয়াও তার স্বামীর ধারাবাহিকতা রক্ষা করে বঙ্গবন্ধুর খুনী এবং পাকিস্তানের দোসর যুদ্ধাপরাধীদের পুনর্বাসন করেন। তাদের হাতে পাতাকা তুলে দেন। একই ধারা অক্ষুন্ন রেখে তাদের সন্তান তারেক রহমান ছাত্রদল ও শিবিরকে একই মায়ের পেটের দুই ভাই বলে স্বীকৃতি দেন। এর মাধ্যমে তারা প্রমাণ করেছে তারা স্বাধীনতার শত্রু।’

বিএনপির রাজনীতির সমালোচনা করে হানিফ বলেন, ‘আজকে গণতন্ত্র হরণের কথা বলা হচ্ছে। কিসের গণতন্ত্র? জীবন্ত মানুষকে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারার নামই কি গণতন্ত্র? আগুন সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা যাবেনা, সেটার নামই কি গণতন্ত্র? এতিমের টাকা লুটে পুটে খেলে বিচার করা যাবেনা তার নামই কি গণতন্ত্র? খালেদা জিয়ার পুত্র দন্ডপ্রাপ্ত আসামী বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাবে কিন্তু কিছু বলা যাবেনা সেটাই কি গণতন্ত্র?’

শেখ হাসিনার নেতৃত্বে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে হানিফ বলেন, ‘স্বাধীনতার পরাজিত শক্তি বিএনপি-জামায়াতকে নির্মূল করেই বঙ্গবন্ধুর সোনারবংলা প্রতিষ্ঠা করতে হবে।’

শেয়ার করুন

পাঠকের মতামত