আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

পর্দার কাছে হার মেনেছে বালিশকাণ্ড: মির্জা ফখরুল

পর্দার কাছে হার মেনেছে বালিশকাণ্ড: মির্জা ফখরুল


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি ফোকলা করে দিয়েছে। তারা চারদিকে সব লুট করছে। ফরিদপুরের হাসপাতালে একটি পর্দার দাম দেখানো হয়েছে ৩৭ লাখ টাকা। বালিশ কেলেঙ্কারিও তো পর্দার কাছে হেরে গেছে। এভাবে চতুর্দিকে শুধু লুটের ব্যবস্থা চালু করেছে সরকার।'

সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 'সাইফুর রহমান স্মৃতি পরিষদ' এ সভার আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, সরকার সমর্থকরা এমনভাবে লুট করছে যে, দেশ ফোকলা হতে চলেছে। মেগা প্রজেক্টের নামে মেগা চুরি হচ্ছে। বাংলাদেশের অর্থনীতি নাকি আদর্শ অর্থনীতি। কিন্তু বিশ্বের কাছে এটা অতি দ্রুত প্রমাণিত হয়েছে যে, এটা ফাঁপা অর্থনীতিতে পরিণত হয়েছে।

সাইফুর রহমানের স্মৃতিচারণ করে তিনি বলেন, তিনি থাকলে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র তৈরি হতো না। ব্যাঙের ছাতার মতো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও ব্যাংক গজিয়ে উঠত না। অর্থনীতি ধ্বংস করতে দিতেন না তিনি। সাইফুর রহমান দলের লোকদের লাভের জন্য দেশের স্বার্থকে জলাঞ্জলি দেননি।

বিএনপি মহাসচিব বলেন, হল-মার্ককে আবার ব্যবসার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। অর্থাৎ লুটেরা অর্থনীতিকে আবার লুটের মধ্যে নিয়ে আসা হবে।

তিনি বলেন, বিএনপির সময়ে ব্যাংকের অনুমতি দেওয়ার জন্য খুব চাপ ছিল। কিন্তু সাইফুর রহমান শেষ মুহূর্ত পর্যন্ত দেননি। এতে দলের লোকেরাও ক্ষুব্ধ হয়েছিলেন। অনেক ব্যবসায়ী ক্ষুব্ধ হয়েছেন। সাইফুর রহমান বলেছিলেন, তিনি এখানে লুটেরা অর্থনীতি প্রতিষ্ঠা করতে দেবেন না। আজ ব্যাঙের ছাতার মতো ব্যাংক দেওয়া হয়েছে, সেগুলো মুখ থুবড়ে পড়েছে।

সাবেক অর্থমন্ত্রী সাইফু রহমানের প্রশংসা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন প্রধান অতিথির বক্তব্যে বলেন, জাতীয় সম্পদ যাতে গুটিকয়েকের মধ্যে সীমাবদ্ধ না হয়, যাতে তা জনগণের কাছে পৌঁছায় অর্থাৎ সম্পদের সুষম বণ্টনের জন্য সাইফুর রহমান সবসময় সংগ্রাম করতেন।

বিএনপি নেতা কাইয়ুম চৌধুরী ও এজিএম শামসুল হকের পরিচালনায় আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও সাইফুর রহমানের ছেলে সাবেক সাংসদ এম নাসের রহমান বক্তব্য দেন।

শেয়ার করুন

পাঠকের মতামত