আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

আ.লীগ এখন জনবিচ্ছিন্ন: সুলতানা কামাল

আ.লীগ এখন জনবিচ্ছিন্ন: সুলতানা কামাল

মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী ক্ষমতাসীন আওয়ামী লীগ একসময় জনমানুষের দল ছিল। কিন্তু এখন দলটি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে দাবি করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সুলতানা কামাল। আর দেশের জনগণ এখন ‘প্রজায়’ পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বক্তব্য দিচ্ছিলেন সুলতানা কামাল। তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে যাত্রী অধিকার দিবসের ঘোষণা উপলক্ষে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এই আলোচনা সভার আয়োজন করে।

সুলতানা কামাল বলেন, ‘আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে ক্ষমতায়। আমি বিশ্বাস করি, আওয়ামী লীগ জনমানুষের দল ও মুক্তিযুদ্ধে তারা নেতৃত্ব দিয়েছে। অন্য যেকোনো দলের তুলনায় মানুষের সঙ্গে সম্পৃক্ততাও বেশি। কিন্তু দলটি নাগরিকদের নাগরিকবোধটা দিতে চরমভাবে ব্যর্থ। বরং ক্রমশ তাদের বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। আমরা এখন প্রজায় পরিণত হয়েছি।’

পাশে বসা সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদলকে লক্ষ্য করে বলেন, ‘বাদল ভাই যেকোনো সমস্যায় বলেন, আপনারা বলেন। আমরা কেন বলব? আমরা তো আপনাদের পাঠিয়েছি সংসদে। কথা তো আপনারাই বলবেন। আমরাই যদি বলতে থাকি তাহলে আপনারা কী বলবেন? তাহলে সংসদ আছে কিসের জন্য?’

যাত্রী অধিকার দিবস পালনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সুলতানা কামাল বলেন, ‘প্রত্যেকটি সরকার জোর গলায় বলে তারা নাকি জনগণকে সেবার দেয়ার জন্যই কাজ করেন। ভালো করার জন্য সরকারে যেতে যান ও ওখানে বসে আছেন। একটু প্রমাণ করে দেখান। রাস্তায় আমরা যারা চলাচল করি তাদের নিরাপত্তাবিধান করতে আপনারা ব্যর্থ হননি।’

সুলতানা কামাল বলেন, ‘যে বাসগুলো রাস্তায় নামানো হয়, সেগুলো কারা নামায়, কার পারমিশনে রাস্তায় চলে। এখন বাসে উঠে আমি সিট পাবো কি না, বসতে পারবো কি না, জান নিয়ে গন্তব্যে যেতে পারবো কি না, নারীরা মান-সম্মান নিয়ে, ধর্ষিত না হয়ে গন্তব্যে পৌঁছতে পারবো কি না সে সমস্যাও এসে দাঁড়িয়েছে। এর দায়-দায়িত্ব কে নেবে? কেউই দায় নিচ্ছি না। বরং অন্যের ওপর দায়টা ছেড়ে দিচ্ছি।’

মানবাধিকার কর্মী সুলতানা কামাল বলেন, ‘আমি মুক্তিযুদ্ধ করেছি। দেশের যে কোনো সামাজিক-সাংস্কৃতিক আন্দোলনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশ নিয়েছি। আমার জন্য অত্যন্ত গর্বের বিষয় যে আমাদের অর্থনীতি হংকং, সিঙ্গাপুরকে ছাড়িয়ে গেছে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদল, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি, পরিবহন নেতা হোসেন আহমদ মজুমদার, যাত্রী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী, সাংবাদিক আবু সাঈদ খান, ফাহমিদুল হক লিটন।

শেয়ার করুন

পাঠকের মতামত