আপডেট :

        ওয়াক অব ফেমে স্থান পেলেন বেকহ্যাম

        মেয়র নির্বাচনে হেরে ক্ষোভ ঝাড়লেন স্পেন্সার প্র্যাট, বললেন: ‘এখন যুদ্ধ শুরু’

        টেক্সাসে বন্দুক হামলায় নিহত ১, আহত অন্তত ১০

        স্পেসএক্সের শেয়ারবাজারে অভিষেক, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

        ওয়ার্নার ব্রাদার্স কিনতে প্যারামাউন্টের ১১১ বিলিয়ন ডলারের চুক্তিতে মার্কিন অনুমোদন

        যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং নেতা নিহত: ট্রাম্পের দাবি

        ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য সিরিয়াল কিলার, চার হত্যার অভিযোগে অভিযুক্ত

        ধর্মীয় নেতার ছদ্মবেশে ধর্ষণ-নির্যাতন, ২২৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর হলে ‘কমন সেন্স’ সংস্কারের প্রতিশ্রুতি স্টিভ হিলটনের

        নাইট্রোজেন গ্যাসে মৃত্যুদণ্ড কার্যকর করতে আলাবামার আবেদন খারিজ

        যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা-সংশ্লিষ্ট অভিযানে টরন্টো পুলিশের কর্মকর্তা নিহত

        কংগ্রেসের আপত্তির মুখে নতুন গোয়েন্দা প্রধান হিসেবে জে ক্লেটনকে মনোনয়ন দিলেন ট্রাম্প

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

        বাবাকে নির্যাতন করে আগুনে পুড়িয়ে হত্যা, ক্যালিফোর্নিয়ায় ১ ব্যক্তির যাবজ্জীবন

        ক্যালিফোর্নিয়ায় সাগরের স্রোতে ভেসে নিখোঁজ কিশোরী, উদ্ধার মা ও ভাইবোন

        এপস্টেইনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল না, কংগ্রেসে দাবি বিল গেটসের

        মধ্যপ্রাচ্যে টানা দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

দেশে ডেঙ্গু আক্রান্ত ৮০ হাজার ছাড়াল

দেশে ডেঙ্গু আক্রান্ত ৮০ হাজার ছাড়াল


চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়েছে। ১৯ বছরের ইতিহাসে এবার ডেঙ্গুতে আক্রান্ত ও মৃতের সংখ্যা রেকর্ড গড়েছে। এ রোগের আতঙ্ক এখন গ্রামেও ছড়িয়ে পড়ছে। কয়েকদিন ধরে ঢাকার বাইরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। তবে শুক্রবার কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬০ জনের মৃত্যুর কথা সরকারিভাবে নিশ্চিত করা হয়েছে। আগস্টে দেশব্যাপী ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকে। আগস্টের শেষ দিনে এসে প্রতিদিন হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা হাজারের নিচে নামে। চলতি মাসে একদিনে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা এক হাজার অতিক্রম করেনি। তবে একদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে তো আরেকদিন কিছুটা কমছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, শুক্রবার নতুন করে ৬৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২২৯ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন বিভাগ ও জেলা হাসপাতালে ৪৪৪ রোগী ভর্তি হয়েছেন। চলতি বছর এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ডেঙ্গু আক্রান্ত ৮০ হাজার ৪০ জন। তাদের মধ্যে ৭৬ হাজার ২২৫ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন। সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন দুই হাজার ৯০০ রোগী। তাদের মধ্যে রাজধানীর ৪১ সরকারি-বেসরকারি হাসপাতালে এক হাজার ২৮২ এবং ঢাকার বাইরে বিভাগীয় ও জেলা সদর হাসপাতালে এক হাজার ৬১৮ রোগী চিকিৎসাধীন আছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত