আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

পদ পেয়ে ওরা ‘দানব’ হয়ে গেছে: প্রধানমন্ত্রী

পদ পেয়ে ওরা ‘দানব’ হয়ে গেছে: প্রধানমন্ত্রী



ছাত্রলীগ থেকে সদ্য অব্যাহতি পাওয়া সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর বিষয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধান মন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, পদ পাওয়ার পর এই দুজন ‌‌‘মনস্টার’ (দানব) হয়ে গেছে।

তিনি বলেন, ‘আমি ওদের সভাপতি-সাধারণ সম্পাদক বানালাম, কিন্তু ওরা পদ পাওয়ার পর ‘মনস্টার’ হয়ে গেল।এমন মন্তব্যের পরই শোভন-রাব্বানীকে ছাত্রলীগের শীর্ষ পদ থেকে অপসারণ করা হয়।’ এরপরই ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির সিনিয়র সহ সভাপতি আল নাহিয়ান জয়কে ভারপ্রাপ্ত সভাপতি এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়ার ঘোষণা দেন তিনি।

শনিবার দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকে অনির্ধারিত আলোচনার সময় এ ঘটনা ঘটে।

বৈঠক সূত্র জানায়, আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের পুরো বৈঠকে কোনো নেতাই ছাত্রলীগের প্রসঙ্গটি তোলেননি। সাংগঠনিক ও রাজনৈতিক নানা বিষয় আলোচনার পর একদম শেষের দিকে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এ বিষয়ে কথা তোলেন।

তিনি উপস্থিত নেতাদের উদ্দেশ্য বলেন, ‘রাজনৈতিক বিষয় নিয়ে আর কারও কিছু বলার আছে কি না? তখনও সবাই চুপ করে থাকলে তিনি নিজেই ছাত্রলীগের প্রসঙ্গটি নিয়ে আসেন।

শেখ হাসিনা বলেন, শোভন-রাব্বানীর বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই। সবশেষ তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বাজেটের পার্সেন্টেস চাইতে গিয়েছিল। ভিসি সেটাতে রাজি না হয়নি। উল্টো ভিসিকে তারা দোষারুপ করার চেষ্টা করেছে। এরা (শোভন-রাব্বানী) আসলে মনস্টার হয়ে গেছে। এদের আর ছাত্রলীগের নেতৃত্বে থাকার দরকার নেই। এরপরই তিনি শোভন-রাব্বানীকে অব্যাহতি দিয়ে নতুন দুজনকে দায়িত্ব দেয়ার ঘোষণা দেন।

শেয়ার করুন

পাঠকের মতামত