আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

খালেদা কিছুই দেননি, হাসিনা আমাদের সম্মানিত করেছেন: আল্লামা শফী

খালেদা কিছুই দেননি, হাসিনা আমাদের সম্মানিত করেছেন: আল্লামা শফী

কওমি মাদ্রাসা সনদের সরকারি স্বীকৃতি দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছেন হেফাজতে ইসলামের আমির এবং দেশের বর্ষীয়ান আলেম আল্লামা শাহ আহমদ শফী। তবে কথা দিয়েও কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতি না দেয়ায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমালোচনা করেছেন তিনি।

মঙ্গলবার নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন আল্লামা শফী। উপজেলার বারদী ইউনিয়নের বারদী বাজার মারকাজ মসজিদ সংলগ্ন ঈদগাহ্ মাঠে বেফাকুল মাদারিসিল আরাবিয়া সোনারগাঁ শাখার আঞ্চলিক পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও ইসলামি মহাসম্মেলনে প্রধান মেহমান ছিলেন তিনি। বেলা ১১টার দিকে আল্লামা শফী হেলিকপ্টারে করে অনুষ্ঠানস্থলে আসেন।

আল্লামা শফী বলেন, ‘খালেদা জিয়া আলেমদের কিছুই দেননি। এজন্য তিনি এখন আফসোস করছেন। অথচ শেখ হাসিনা আলেমদেরকে অনেক সম্মানিত করেছেন। তিনি আমাদেরকে এমএ পাসের সমতুল্য ডিগ্রি দিয়েছেন। এটা আমাদেরকে আর কেউ দেয়নি। এত বছর ধরে বড় বড় আলেমরা এটি চেয়েছিলেন, কিন্তু কারো আমলেই এটির স্বীকৃতি পাওয়া যায়নি। শেখ হাসিনা এ স্বীকৃতি দিয়ে আলেমদের প্রশংসা নিয়ে নিয়েছেন।’

বঙ্গবন্ধুর প্রশংসা করে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাবলিগ জামাতের জন্য অনেক জায়গা জমি দিয়েছেন। উনার মেয়ে শেখ হাসিনা আমাদেরকে এমএ পাসের মর্যাদা দিয়েছেন। যা দুনিয়াতে এখনো কেউ দেয়নি।’

সোনারগাঁবাসীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনারা অনেক ভাগ্যবান, কারণ এই সোনারগাঁ থেকে এক সময় ইলমে হাদিসের চর্চা শুরু হয়েছিল। আমার অনুরোধ সোনারগাঁয়ের প্রত্যেকটি মানুষ তাদের পরিবার থেকে অন্তত একটি ছেলেকে আলেম মুফতি বানাবেন।’

আল্লামা শফী বলেন, ‘মানুষ হাশরের মাঠে কার সাথে একত্রিত হবেন এ প্রসঙ্গে আল্লাহর নবী বলেন, যে যাকে বেশি মহব্বত করে তার সাথেই হাশর-নাশর হবে। আপনারা যদি আলেমদের মহব্বত করেন তাহলে আলেমদের সাথেই আপনাদের হাশর হবে।’

দেশের বর্ষীয়ান এই আলেম বলেন, ‘আমার বয়স এখন ১০১ বছর। আজ আপনারা কৃতী শিক্ষার্থীদের পুরস্কার দেয়ার জন্য এই অনুষ্ঠানের ডাক দিয়েছেন। আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমি বেশি কথা বলতে পারি না। আপনারা আমার কাছে নিয়ত করেন আপনাদের পরিবার থেকে একটি ছেলেকে অবশ্যই মুফতি আলেম বানাবেন।’

আল্লামা মুফতি মুহাম্মদ হাতেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহিরুল হক, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব আল্লামা আব্দুল কুদ্দুস, নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা আব্দুল কাদের, পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আবু ইউসুফ প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত