আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

দেশ জুয়াড়িদের হয়ে গেছে: ফখরুল

দেশ জুয়াড়িদের হয়ে গেছে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার সবকিছুতে ব্যর্থ হয়ে জুয়ার আশ্রয় নিয়েছে। দেশ জুয়াড়িদের হয়ে গেছে।

রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তি দাবিতে মহিলা দলের মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন ক্লাবে যুবলীগ নেতাদের ক্যাসিনো 'আবিস্কার' ও অভিযান প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, 'কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়েছে। সরকার চেষ্টা করছে, জুয়া খেলে যদি কোনোরকমে টেকা যায়। এভাবে টেকা যাবে না। এই দেশ গণতন্ত্রের দেশ, গণতন্ত্রকামী মানুষের দেশ, স্বাধীনতা যুদ্ধ করা দেশ।'

টেন্ডারবাজরা সরকারের মদদেই উন্নয়ন প্রকল্পে একচেটিয়া কাজ পাচ্ছে এবং প্রকৃত ব্যবসায়ীরা কাজ পান না বলে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।

অস্ত্র ও মাদক মামলায় গ্রেফতার প্রভাবশালী ঠিকাদার জি কে শামীমের প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কাজ সে সরকারের নির্দেশেই পেয়েছে। আওয়ামী লীগের ছোট নেতা, বড় নেতা, পাতি নেতাদের দাপটে বাংলাদেশে কেউ থাকতে পারছে না। সরকারি কর্মচারীরা মানসম্মান নিয়ে চুপচাপ থাকেন।

অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে দাবি করে মির্জা ফখরুল বলেন, ব্যাংকে টাকা নেই। ঋণখেলাপিদের ঋণ মাফ করে দেওয়া হচ্ছে। গত এক বছরে ২৭ হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে। ক্যাসিনোতে যেসব বিদেশি চাকরি করেন, তারাই টাকা পাচার করছেন বলে অভিযোগ বিএনপি মহাসচিবের।

নাকের ডগায় বছরের পর বছর ক্যাসিনো চললেও পুলিশ ব্যবস্থা নেয়নি- গণমাধ্যমে আসা এমন খবরের সূত্র ধরে মির্জা ফখরুল বলেন, 'অনেকে পুলিশকে দোষারোপ করেন। কিন্তু ওপর মহল থেকে যা হুকুম হয়, পুলিশের তা পালন করতে হয়। তারা পুলিশকে হুকুম দিয়েছে, দেশে যারা গণতন্ত্র চায়, তাদের মারতে এবং নির্বাচনের সব কেন্দ্র দখল করতে। পুলিশের ওপর আওয়ামী লীগ, যুবলীগ নেতাদের ক্যাসিনো, চাঁদাবাজি, টেন্ডারবাজি বন্ধের নির্দেশ ছিল না।'

বিএনপির কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করে মির্জা ফখরুল বলেন, এ মুহূর্তে সরকার পদত্যাগ না করলে জনগণ অতীতের মতো তাদের বিরুদ্ধে অবস্থান নেবে। জনগণের সরকার গঠন করার জন্য তারা বাধ্য করবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানসহ বিএনপি ও মহিলা দলের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

পাঠকের মতামত