আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বক্তব্য শেষে ‘জয় হিন্দ’ স্লোগান ভিসির!

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বক্তব্য শেষে ‘জয় হিন্দ’ স্লোগান ভিসির!


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর এম আব্দুস সোবহান বক্তব্য শেষে ‘জয় হিন্দ’ স্লোগান দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সিনেট ভবনে আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য শেষে তিনি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পর ‘জয় হিন্দ’ স্লোগান দিয়েছেন, এমনটাই জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। গত ২৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমেদ সিনেট ভবনে যৌথভাবে আয়োজিত অনুষ্ঠানে রাবি ভিসি ‘জয় হিন্দ’ স্লোগান দেন বলে অনুষ্ঠানে উপস্থিত একাধিক শিক্ষক নিশ্চিত করেছেন। একজন স্বাধীন দেশের নাগরিক হয়ে অন্য দেশের স্লোগান দেয়ার বিষয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। বিষয়টি নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মণিষা দে। তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর এম আব্দুস সোবহান স্যার তার বক্তব্যের শেষ দিকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলার পর ‘জয় হিন্দ’ স্লোগান দিয়ে বক্তব্য শেষ করেন।

বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা বলছেন, বিশ্ববিদ্যালয়ের ভিসির মতো গুরুত্বপূর্ণ পদে থেকে অন্য একটি দেশের স্লোগান দেয়ার যৌক্তিকতা নেই। এর মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে খাটো করে দেখা হয়। একটি দেশের অভ্যন্তরীণ একটি অনুষ্ঠানে অন্য একটি দেশের স্লোগান দেয়াকে রাষ্ট্র বিরুদ্ধাচরণ বলেও মনে করছেন তারা।

শিক্ষকরা জানান, গত বৃহস্পতিবার সকালে ইতিহাস বিভাগ ও জন-ইতিহাস চর্চা কেন্দ্রের যৌথ আয়োজনে ‘কালচার, পিস অ্যান্ড এডুকেশন; ফ্রম দ্যা পারস্পেকটিভ অভ পিপলস স্টিস্ট্রি’ শীর্ষক তিন দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান ছিল। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান কাজী শহীদুল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার সঞ্জীব ভাট্টি, প্রো-ভিসি প্রফেসর আনন্দ কুমার সাহা ও প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিসি প্রফেসর এম আব্দুস সোবহান। ভিসি তার বক্তব্যের শেষ পর্যায়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলার পর ‘জয় হিন্দ’ বলেন।

অর্থনীতি বিভাগের প্রফেসর ইলিয়াস হোসেন বলেন, একজন দায়িত্বশীল ব্যক্তি হয়ে তিনি কখনও এ ধরনের স্লোগান দিতে পারেন না। ‘জয় হিন্দ’ হচ্ছে অখণ্ড ভারতের একটি স্লোগান। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভোম রাষ্ট্র। সেদিক থেকে অখণ্ড ভারতের স্লোগান দেয়ার মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্বকে খাটো করা হয় বলে দাবি করেন তিনি।

ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইতিহাস বিভাগের কয়েকজন শিক্ষক। নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন, একটি দেশের অভ্যন্তরীণ অনুষ্ঠানে অন্য একটি দেশের স্লোগান দেয়া রাষ্ট্রবিরোধী আচরণ। একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতো গুরুত্বপূর্ণ পদে থেকে এ ধরনের স্লোগান দেয়ার মাধ্যমে ভারতের প্রতি আনুগত্য প্রকাশ করা হয়, যা কোনোভাবে কাম্য নয়।

তবে বিষয়টি নিয়ে রাবি ভিসি প্রফেসর এম আব্দুস সোবহানের কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তার মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি কোন রেসপন্স করেননি।

শেয়ার করুন

পাঠকের মতামত