আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

বৃষ্টিতে রাজধানীতে তীব্র ভোগান্তি

বৃষ্টিতে রাজধানীতে তীব্র ভোগান্তি

আবহাওয়া অফিসের হিসাবে রোববার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীতে বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১৭ মিলিমিটার। দিনের প্রথমার্ধে বৃষ্টির দেখা না মিললেও দুপুরের পর হয়েছে এই বৃষ্টিপাত। আর তাতেই নগরবাসীর জীবনে যুক্ত হয় সীমাহীন ভোগান্তি। অনেক স্থানে পানি জমে একাকার হয়ে যায় কাদামাটি। প্রধান সড়ক থেকে অলিগলিতেও ছড়িয়ে পড়ে যানজট। অফিস শেষে ঘরমুখো মানুষকে পড়তে হয় মহাযন্ত্রণায়।

আবহাওয়া অফিস জানিয়েছে- ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে দমকা-ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ উঠতে পারে ৮০ কিলোমিটার। এসব এলাকার নদীবন্দরগুলোকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

রোববার দুপুরের পরপরই আকস্মিকভাবে মুষলধারায় বর্ষণ শুরু হয় রাজধানীতে। বর্ষণের মাত্রা কিছু সময় পর কমলেও সন্ধ্যা পর্যন্ত গুঁড়িগুঁড়ি বৃষ্টি পড়তেই থাকে। ততক্ষণে সচিবালয়ের ভেতরেও পানি জমে যায়। মেট্রোরেলের খোঁড়াখুঁড়ির কারণে কাজী নজরুল ইসলাম এভিনিউ, রোকেয়া সরণিসহ প্রকল্প এলাকার রাস্তাগুলো কাদাপানিতে সয়লাব হয়ে যায়। বৃষ্টির কারণে রিকশা, সিএনজি অটোরিকশা ও রাইড শেয়ারগুলোও তাদের ভাড়া বাড়িয়ে দেয়। অনেক স্থানে ম্যানহোলে চাকা ঢুকে রিকশা উল্টে গিয়ে যাত্রীর আহত হওয়ার ঘটনা ঘটে। উৎকট পরিবেশ তৈরি হয় কাঁচাবাজারগুলোতে। প্রধান সড়কগুলোতে তীব্র যানজট দেখা দিয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত