আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

ঠাকুরগাঁওয়ে ঘুষের টাকাসহ শিক্ষা কর্মকর্তা ও সহকারী আটক

ঠাকুরগাঁওয়ে ঘুষের টাকাসহ শিক্ষা কর্মকর্তা ও সহকারী আটক

ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা অফিসে ঘুষ লেনদেনের সময় দুদকের হাতে আটক হয়েছেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আনিছুর রহমানসহ এক অফিস সহকারী।

আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে দিনাজপুর দুদকের একটি টিম ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অভিযান চালিয়ে আনিছুর রহমান ও অফিস সহকারী জুলফিকার আলীকে আটক করে।

দুদক সূত্রে জানা যায়, প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার আগে নিয়োগ পাইয়ে দেয়ার চুক্তিতে অবৈধ টাকা লেনদেন হতে পারে এমন তথ্য দুদকের কাছে আগে থেকেই ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন দুদক (দিনাজপুর)-এর উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান এবং সহকারী পরিচালক আহসানুল কবির পলাশের নেতৃত্বে দুদকের একটি দল ঠাকুরগাঁও জেলা শিক্ষা অফিসে অভিযান চালায়। সেখানে অফিস সহকারী জুলফিকার আলী ও জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আনিছুর রহমানের মধ্যে ঘুষের ৫০ হাজার টাকা লেনদেনের সময় তাদের হাতেনাতে আটক করা হয়। পরে নির্বাহী মেজিস্ট্রেট অতিশ দর্শীর উপস্থিতিতে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আনিছুর রহমানের হাজিপাড়াস্থ বাসভবনে তল্লাসি চালায় দুদক। তবে সেখান থেকে কিছু পাওয়া যায়নি।

দিনাজপুর দুদকের সহকারী পরিচালক আহসানুল কবির পলাশ জানান, তথ্যের ভিত্তিতে তাদেরকে নগদ অর্থসহ অফিস চলাকালীন আটক করা হয়। শিক্ষক নিয়োগের সাথে ঠাকুরগাঁওয়ের কিছু কর্মকর্তা জড়িত রয়েছেন। আটককৃত দুজনকে দিনাজপুর দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পরে আদালতে সোপর্দ করা হবে বলেও তিনি জানান।

ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হরুনর রশিদ জানান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনিছুর রহমান দীর্ঘদিন থেকে নানা ধরনের অনৈতিক ও বেআইনি কাজের সাথে জড়িত ছিলো বলে অভিযোগ রয়েছে। তার নেতৃত্বে শিক্ষক ও প্রাথমিক শিক্ষা অফিসের কিছু কর্মকর্তা-কর্মচারীর একটি চক্র বিভিন্ন প্রকার অনিয়ম চালিয়ে আসছে। বিষয়টি আমি ইতোপূর্বে উর্ধ্বতন মহলে অবগত করেছি।

শেয়ার করুন

পাঠকের মতামত