আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

আবরার হত্যার প্রতিবাদে ছাত্রদলের ২ দিনের কর্মসূচি

আবরার হত্যার প্রতিবাদে ছাত্রদলের ২ দিনের কর্মসূচি

ছাত্রলীগ কর্তৃক বুয়েট ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যায় তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদে ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার রাতে সংগঠনের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এক বিবৃতিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করে বলেন, দেশ বিরোধী চুক্তির প্রতিবাদ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেয়ায় বুয়েট ছাত্র আবরারকে ছাত্রলীগ সন্ত্রাসীরা পিটিয়ে নির্মম ভাবে হত্যা করেছে। সারাদেশে এখন আইনের শাসনের পরিবর্তে আওয়ামী শাসন চলছে। মানুষের জানমালের নিরাপত্তা এবং সুস্থ স্বাভাবিক জীবনের নিশ্চয়তা এই দেশে এখন সুদূর অতীতের গল্প। ছাত্রলীগ কর্তৃক আবরার হত্যাকাণ্ড একটি উদাহরণ মাত্র। সারাদেশে বিরোধী দল ও মতের মানুষের উপর আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের অন্যায়, অত্যাচার যে কোন সময়ের তুলনায় এবার সীমা ছাড়িয়ে গেছে।

নেতৃদ্বয় বলেন, ছাত্রলীগ এখন গণতন্ত্রহীন এই দেশে রক্ষীবাহিনীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তারা পাক বাহিনীর কায়দায় নিজ দেশের মানুষের উপর নির্মম অত্যাচারের খেলায় মেতে উঠেছে। কিন্তু তারা ভুলে গেছে পাকিস্তানিরা অত্যাচার, নির্যাতন করে এই দেশকে তাদের দখলে রাখতে পারেনি, তেমনি আওয়ামী লীগও ছাত্রলীগ গুন্ডাদের দিয়ে অন্যায়-অত্যাচার চালিয়ে কোনোভাবেই দেশেকে বেশিদিন নিজেদের কব্জায় রাখতে পারবে না।

নেতৃদ্বয় আরো বলেন, গত ১০ বছরে এই দেশে এত হত্যা, গুম আর খুন হয়েছে যে, আমরা এর বিচার চাইতে চাইতে ক্লান্ত। তাই নেতৃদ্বয় সকলকে আহ্বান জানিয়েছেন সময় থাকতে এই জুলুমবাজ সরকারের প্রতি প্রতিরোধ গড়ে তোলার।

নেতৃদ্বয় মরহুম আবরারের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক বিহব্বল পরিবারবর্গ ও আত্মীয় স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান একই সাথে আবরারের হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

দেশব্যাপী ২ দিনের কর্মসূচি
আবরার হত্যার প্রতিবাদে আগামীকাল বুধবার দেশব্যাপী সকল জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়সমূহে এবং আগামী ১০ অক্টোবর বৃহস্পতিবার দেশব্যাপী সকল থানা, পৌর ও কলেজসমূহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত