আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

কারাগারে অনিককে পেঠালো কয়েদিরা

কারাগারে অনিককে পেঠালো কয়েদিরা


বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার প্রধান আসামি অনিক কারাগারে তোপের মুখে আছেন। সাধারণ হাজতি এবং কয়েদিরা আবরারকে নিদর্য়ভাবে হত্যা মেনে নিতে নিতে পারেননি। তারা অনিককে পিটিয়েছে বলে জানা গেছে।

রোববার দুপুরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুর ইসলামের এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ভেতরে তেমন কোনো ঘটনা ঘটেনি। অনিককে আনার পর তাকে সাধারণ একটি সেলে রাখা হয়েছে।

কারা  সূত্র বলছে, আবরার হত্যা দেশের বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে প্রচার হয়। ফলে কারাগারের ভেতর হাজতি এবং কয়েদিরাও এ ঘটনা জানতে পারেন।

তারা মেধাবী এই ছাত্রকে এভাবে নির্মম নির্দয়ভাবে পিটিয়ে হত্যা কোনভাবেই মেনে নিতে পারছিলেন না। শনিবার সন্ধ্যায় অনিককে যখন কারাগারের প্রধান ফটকে নেওয়া হয় তখন সাধারণ হাজতি এবং কয়েদিরা উত্তেজিত হয়ে ওঠেন।

তারা অনিককে মারতে তেড়ে আসেন। তাকে চড়-থাপ্পর মারেন। এরপর কারা অভ্যন্তরে আইন-শৃঙ্খলায় নিয়োজিত সদস‌্যরা তাকে উদ্ধার করে।

বুয়েটের ২০১১ নম্বর রুমে আবরারকে অনেকেই পিটিয়ে হত্যা করলেও অনিক ছিল অগ্রণী ভূমিকায়। তিনি অতিরিক্ত মদ্যপ অবস্থায় স্টাম্প দিয়ে বেধড়ক পিটিয়েছেন আবরারকে। অনিক ইতোমধ্যে এ হত্যায় তার সংশ্লিষ্টতা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এতে আবরারকে পিটিয়ে হত্যার লোমহষর্ক বণর্না দিয়েছেন তিনি।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর রাতে ছাত্রলীগ বুয়েট শাখার নেতাকর্মীরা আবরারকে বেধড়ক পিটিয়ে হত্যা করেন। পরে এ ঘটনায় আবরারের বাবা ১৯ জনকে আসামি করে মামলা করেন। মামলায় অনিক অন্যতম অভিযুক্ত।

শেয়ার করুন

পাঠকের মতামত