আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

আবরার হত্যার প্রতিবাদে সোহরাওয়ার্দীতে সমাবেশ করবে ঐক্যফ্রন্ট

আবরার হত্যার প্রতিবাদে সোহরাওয়ার্দীতে সমাবেশ করবে ঐক্যফ্রন্ট

বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে এবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট।

আগামী ২২ অক্টোবর এ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে বুধবার জোটের পক্ষ থেকে বলা হয়েছে। মতিঝিল ড. কামাল হোসেনেরে চেম্বারে জোটের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে এ কর্মসূচির কথা বলেন তিনি।

এর আগে গত ১৩ অক্টোবর আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রতিবাদে ঐক্যফ্রন্ট আয়োজিত ‘নাগরিক শোক র‌্যালি’ পুলিশি বাধায় পণ্ড হয়। ওইদিন বিকাল ৫টা ১০ মিনিটের দিকে ড. কামাল হোসেনের নেতৃত্বে কয়েকশ নেতা-কর্মী কালো পতাকা হাতে নিয়ে জাতীয় প্রেস ক্লাবের দ্বিতীয় ফটক দিয়ে বেরিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশে রওনা করে।

তবে কিছুদূর এগোতেই র‌্যালি করার অনুমতি নেই বলে ঐক্যফ্রন্টের নেতা-কর্মীদের আটকে দেয় পুলিশ। ঐক্যফ্রন্টের নেতা-কর্মীরা পুলিশি বাধা ভাঙার চেষ্টা করেও ব্যর্থ হন।

এদিকে আবরার হত্যার প্রতিবাদে দেশে-বিদেশে গণস্বাক্ষর সংগ্রহ করবে জাতীয় ঐক্যফ্রন্ট। সমাবেশ এবং গণস্বাক্ষর সংগ্রহের সিদ্ধান্ত ড. কামাল হোসেনের মতিঝিল চেম্বারে জোটের স্টিয়ারিং কমিটির বৈঠকে নেয়া হয়েছে।

মিটিং শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ড. কামাল বলেন, ‘দেশের অবস্থা নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন। সম্প্রতি বিভিন্ন ভয়াবহ ঘটনা সংঘটিত হওয়ায় জনগণও উদ্বিগ্ন।’

তিনি বলেন, পরিকল্পিতভাবে আবরারের মতো একজন মেধাবী এবং নিরীহ ছাত্রকে খুন করা হয়েছে। ‘এটা আসলেই ভয়ংকর।’

গণফোরামের সভাপতি ড. কামাল বলেন, মিটিংয়ে আবরার হত্যাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে এবং সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ২২ সেপ্টেম্বর জনসভা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সমাবেশে ঐক্যফ্রন্টের নেতারা দেশের সার্বিক বিষয়ে কথা বলবেন, বলেন ড. কামাল।

শেয়ার করুন

পাঠকের মতামত