আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

পদ্মায় অবৈধভাবে ইলিশ শিকার: বিজিবির পাল্টা গুলিতে ভারতীয় বিএসএফ সদস্য নিহত

পদ্মায় অবৈধভাবে ইলিশ শিকার: বিজিবির পাল্টা গুলিতে ভারতীয় বিএসএফ সদস্য নিহত

রাজশাহীর পদ্মা নদীতে ইলিশ ধরার দায়ে ভারতীয় জেলেকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ নিয়ে বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ ভারতীয় এক জওয়ান নিহত এবং আরেকজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলাস্থ বড়াল নদীর পদ্মার মোহনায় ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেন  চারঘাট থানার ওসি সমিত কুমার।

এদিন সন্ধ্যা ৬টার দিকে তিনি জানান, জেলে আটকের ঘটনাটি নিয়ে বিকেল ৪টার দিকে ডাকা বিজিবি ও বিএসএফ কমাণ্ডার পর্যায়ের পতাকা বৈঠক এক ঘন্টা বিএসএফ পিছিয়ে দেয়। বিএসএফের একজন জওয়ান মারা গেছে বলে তারা এ বৈঠক পিছিয়ে দেয়। তবে তারা ৫টা ৪০ মিনিটে পতাকা বৈঠকে উপস্থিত হন। 

এদিকে ভারতীয় গণমাধ্যমেও বিষয়টি নিশ্চিত করে জানানো হয়েছে। ভারতের জি-নিউজের খবরে বলা হয়েছে, মুর্শিদাবাদের জলঙ্গির চর পাইকমারির জিরো পয়েন্টে বিএসএফ-এর সঙ্গে বিজিবির গুলির লড়াইের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক বিএসএফ জওয়ানের। মৃতের নাম বিজয় ভান। তিনি বিএসএফের হেড কনস্টেবল হিসেবে দায়িত্বরত ছিলেন।

এছাড়াও আহত হয়েছেন কনস্টেবল রাজবীর যাদব নামের আরও এক জওয়ান। তিনি হাতে গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তিনি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তবে বিষয়টি নিয়ে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত বিজিবি পক্ষ থেকে কিছু জানানো হয়নি। বিকেল ৩টার দিকে বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর আসিফ বুলবুল সাংবাদিকদের জানিয়েছিলেন, ভারতীয় একজন জেলে তাদের কাছে আটক রয়েছে। এ নিয়ে ৪টার দিকে বিজিবি ও বিএসএফ কমাণ্ডার পর্যায়ে পতাকা বৈঠক ডাকা হয়েছে। তারপরই বিস্তারিত বলা যাবে। এরপর থেকে বিজিবির কোনও কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এদিকে, পদ্মায় মাছ ধরা প্রতিরোধ অভিযানে থাকা চারঘাট উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, প্রজনন মৌসুমের জন্য এখন নদীতে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা রয়েছে। এ অবস্থায় জেলেরা যেন নদীতে ইলিশ শিকার করতে না পারে সে জন্য বিজিবি সদস্যদের নিয়ে বৃহস্পতিবার সকালে নদীতে অভিযানে যাই। সেখানে দেখা যায়, পদ্মা-বড়ালের মোহনায় বাংলাদেশের সীমানার ভেতর একটি নৌকায় করে তিনজন ভারতীয় জেলে ইলিশ শিকার করছেন।

তিনি আরও বলেন, তারা গিয়ে তাদের আটকের চেষ্টা করেন। এ সময় দুইজন পালিয়ে যান। আর একজনকে আটক করা সম্ভব হয়। এ সময় পালিয়ে যাওয়া জেলেরা গিয়ে বিএসএফকে বিষয়টি অবহিত করে। বিএসএফ সদস্যরা এসেই গুলি ছোড়ে। বিজিবিও এর প্রতিবাদ জানিয়ে পাল্টা গুলি ছোড়ে। উভয় পক্ষের মধ্যে বেশ কয়েক রাউন্ড গুলি বিনিময় হয়। একপর্যায়ে বিএসএফ সদস্যরা পিছু হটে।

আরিফুল ইসলাম বলেন, এ ঘটনার পর একজন ভারতীয় জেলেকে আটক করে বিজিবির চারঘাট করিডোর সীমান্ত ফাঁড়িতে আনা হয়। জব্দ করা হয়েছে তার ইলিশ শিকারের জালও।

শেয়ার করুন

পাঠকের মতামত