আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

জিয়াউর রহমানই দেশে মদ-জুয়া চালু করেছিলেন: নাসিম

জিয়াউর রহমানই দেশে মদ-জুয়া চালু করেছিলেন: নাসিম

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধর্ম লালনপালন করেছেন মন্তব্য করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশে মদ আর জুয়া বন্ধ করেছিলেন। পঁচাত্তরে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর জিয়াউর রহমান ক্ষমতা দখল করে দেশে আবারও মদ-জুয়ার লাইসেন্স দিয়েছিলেন। বিএনপি এদেশে মাদক, জুয়া, ক্যাসিনো চালু করেছিল।

বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার ইছামতি গ্রামে কেন্দ্রীয় জামে মসজিদের ভিত্তিফলক স্থাপন শেষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন আলহাজ গোলাম রব্বানী। স্বাগত বক্তব্য দেন সালাউদ্দিন খান।

অন্যান্যের মধ্যে কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, বাগবাটি ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বক্তব্য দেন।

এর আগে মোহাম্মদ নাসিম ইছামতি গ্রামে কেন্দ্রীয় জামে মসজিদের ভিত্তিফলক স্থাপন করেন। এ সময় তিনি বলেন, জিয়াউর রহমান ইমডেমনিটি আইন জারি করে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতা হত্যার বিচার বন্ধ করে দিয়েছিলেন। বিএনপি জামায়াত ক্ষমতায় থাকাকালীন খুনীদের আশ্রয় প্রশ্রয় দিয়ে পুরস্কৃত করেছিল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ২৪ বার হত্যা চেষ্টা করা হয়েছে। কিন্তু তারা তাদের শাসনামলে কোন বিচারই করেনি। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে বঙ্গবন্ধু, জাতীয় চার নেতাসহ সকল হত্যাকাণ্ডের বিচার করেছেন।

নাসিম বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদক আর জুয়া কঠোর হাতে দমনে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। এ দেশে মাদক-জুয়া থাকতে পারে না। ক্যাসিনোর সঙ্গে জড়িত অপরাধী কাউকে ছাড় দেওয়া হবে না।

সিরাজগঞ্জসহ সারাদেশের উন্নয়ন চিত্র তুলে ধরে নাসিম আরও বলেন, আওয়ামী লীগ একমাত্র দল যারা ক্ষমতায় এসে দেশ জাতি এবং জনগণের উন্নয়ন করেছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশকে আলোকিত করেছেন। শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশের উন্নয়ন হচ্ছে।

শেয়ার করুন

পাঠকের মতামত