আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

প্রিন্স মুসাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা

প্রিন্স মুসাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা


জাল রেকর্ডপত্রের মাধ্যমে বিক্রি নিষিদ্ধ গাড়ি রেজিস্ট্রেশন করার অভিযোগে আলোচিত অস্ত্র ব্যবসায়ী ও ড্যাটকো গ্রুপের চেয়ারম্যান মুসা বিন শমশেরসহ (প্রিন্স মুসা) পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ পরিচালক মীর জয়নুল আবেদিন শিবলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন।

মামলায় মূসা বিন শমশেরের সাথে আরো চারজনকে আসামি করা হয়েছে। তারা হলেন- বিআরটিএ ভোলা জেলা সার্কেলের সহকারী পরিচালক মো. আইয়ুব আনছারী (বর্তমানে ঝালকাঠি), গাড়ি আমদানিকারক প্রতিষ্ঠান অটো ডিফাইন ও ফিয়াজ এন্টারপ্রাইজের মালিক মো. ওয়াহিদুর রহমান, মূসা বিন শমশের শ্যালক মো. ফারুক-উজ-জামান ও কারনেট সুবিধা গাড়ি আনা ব্রিটিশ পাসপোর্টধারী ফরিদ নাবির।

মামলার এজাহার সূত্রে জানা যায়, কারনেট ডি পেসেজ সুবিধায় বিনা শুল্কে রেঞ্জ রোভার জিপ ব্রিটিশ পাসপোর্টধারী ফরিদ নাবির এনে বাক্রি নিষিদ্ধ হওয়া সত্বেও অটো ডিফাইন ও ফিয়াজ এন্টারপ্রাইজের মালিক মো. ওয়াহিদুর রহমানের কাছে বিক্রি করে। এরপর তা মূসা বিন শমশেরের কাছে বিক্রি করা হয়। মূসা বিন শমশের তার শ্যালক মো. ফারুক-উজ-জামানের মাধ্যমে জাল ও ভুয়া নথিপত্র তৈরি ভোলা বিআরটি অফিসে দাখিল রেজিস্ট্রেশন নম্বর বের করে। যেখানে বিআরটিএ ভোলা জেলা সার্কেলের সহকারী পরিচালক মো. আইয়ুব আনছারী প্রত্যক্ষভাবে সহায়তা করেছেন বলে দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০ ও ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

এর আগে ২০১৭ সালের ৩১ জুলাই ওই গাড়িতে দুই কোটি ১৫ লাখ ৬৫ হাজার ৮৩৩ টাকা শুল্ক ফাঁকির অভিযোগে মামলা দায়ের করেছিল শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

২০১৬ সালের মার্চে মিথ্যা তথ্য ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে প্রিন্স মুসার বিরুদ্ধে মামলা ও পরবর্তীতে চার্জশিট দেয় দুদক। সুইস ব্যাংকে ১২ বিলিয়ন মার্কিন ডলার কিংবা বাংলাদেশে ১২০০ বিঘা জমিসহ অন্যান্য সম্পদ থাকার সপক্ষে যথাযথ তথ্য দিতে পারেননি প্রিন্স মুসা। অথচ দুদকে পেশ করা সম্পদ বিবরণীতে এসব সম্পদের ঘোষণা দিয়েছেন।

২০১৫ সালের ৭ জুন সম্পদ বিবরণী দাখিল করা সম্পদ বিবরণীতে আইনগত বাধা-নিষেধের অজুহাতে ওই যৌথ অ্যাকাউন্ট সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য দুদককে দেয়নি বলে মুসা উল্লেখ করেন।

শেয়ার করুন

পাঠকের মতামত