আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

আবরার হত্যা মামলার চার্জশিট নিখুঁত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

আবরার হত্যা মামলার চার্জশিট নিখুঁত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী


বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকে ‘দু:খজনক’ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান শনিবার বলেছেন, তদন্ত সংস্থাকে দ্রুততম সময়ের মধ্যে নিখুঁত চার্জশিট প্রস্তুতের নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি বলেন, ‘আবরার হত্যা দু:খজনক ঘটনা। এতে আমরা বিস্মিত হয়েছি। এ হত্যা মামলায় ইতিমধ্যে নির্ভুল অভিযোগপত্র দেয়ার ব্যবস্থা করা হয়েছে।’

হত্যার বিষয়ে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে ইতিমধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।

ইউসিবি জনতার সংসদ বিতর্কটির শিরোনাম ছিল ‘সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান সরকার এগিয়ে চলছে’। যার আয়োজনে ছিল ডিবেট ফর ডেমক্রেসি।

প্রসঙ্গত, বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে (২১) গত ৬ অক্টোবর রাতে শের-ই-বাংলা হলের ২০১১ নম্বর কক্ষে নিয়ে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী।

এ ঘটনার পরের দিন আবরারের বাবা বরকতউল্লাহ ১৯ জনকে অভিযুক্ত করে চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ মামলার এজাহারভুক্ত ১৬ আসামিসহ এ পর্যন্ত ২০ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে পাঁচজন দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

আবরার হত্যা মামলার তদন্ত করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা ডিবি)।

দুর্নীতি ও টেন্ডার জালিয়াতির বিরুদ্ধে চলমান অভিযোগ প্রসঙ্গে আসাদুজ্জামান বলেন, টেন্ডার জালিয়াতি, দুর্নীতি ও অনিয়মের সাথে যারাই জড়িত থাকুক না কেন প্রধানমন্ত্রী কাউকে ছাড়বেন না। ‘আমরা নিশ্চিতভাবে টেন্ডার কারসাজি ও দুর্নীতির মতো বিষয়গুলো নিয়ন্ত্রণে আনবো।’

দুর্নীতি দমন ও দেশে সুশাসন প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী বেশ কয়েকটি বিষয়ের ওপর গুরুত্বারোপ করেছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘তিনি এমন সুশাসন প্রতিষ্ঠা করতে চান, যার ভিত্তিতে দেশ এগিয়ে যাবে।’

মন্ত্রী আরও বলেন, উন্নত বাংলাদেশ গড়তে দুর্নীতি, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে, যাতে ভবিষ্যতে কেউ অপকর্মে জড়িত হওয়ার সাহস না করে। ‘যেখানেই দুর্নীতি ও অনিয়ম হবে, সেখানেই অভিযান চালানো হবে। আমরা কোনো নির্দিষ্ট ক্ষেত্র বা বিষয়কে লক্ষ্যবস্তু করছি না।’

শেয়ার করুন

পাঠকের মতামত