আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

ময়মনসিংহে লাগেজে পাওয়া গেল যুবকের দ্বিখণ্ডিত লাশ

ময়মনসিংহে লাগেজে পাওয়া গেল যুবকের দ্বিখণ্ডিত লাশ

বোমা নয়, অবশেষে ১২ ঘণ্টা পর আইনশৃংখলা বাহিনীর কড়া প্রহড়ায় থাকা লাল ট্রলি লাগেজের ভেতরে পাওয়া গেলো মাথা ও হাত-পাবিহীন যুবকের দ্বিখণ্ডিত লাশ।

সোমবার সকালে ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজের কাছে রেখে যাওয়া লাগেজের ভেতর থেকে যুবকের লাশটি উদ্ধার করে পুলিশ। অজ্ঞাত যুবকের বয়স আনুমানিক ২৫-৩০ বছর।

পুলিশ সুপার শাহ আবিদ হোসেন জানান, নগরীর পাটগুদাম ব্রিজের কাছে গতকাল রোববার সকাল থেকে সারাদিন লাল রঙের একটি লাগেজ পড়ে থাকতে দেখে সন্ধ্যায় ট্রাফিক পুলিশের এক সদস্য পুলিশকে অবহিত করেন। বোমা সন্দেহে গতরাত ৮টা থেকে লাগেজটিকে ঘিরে রাখে পুলিশ ও র‌্যাব। খবর দেয়া হয় বোম ডিসপোজাল টিমকে। আজ সকাল ৯টার দিকে ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিট এসে লাগেজ থেকে পলিথিনে মোড়ানো মাথা ও হাত-পা বিহীন দ্বিখণ্ডিত যুবকের লাশ উদ্ধার করে।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে ঠাণ্ডা মাথায় হত্যার পর খন্ডিত করে লাশটি লাগেজের ভেতর রেখে ফেলে যায় দুর্বৃত্তরা। হত্যাকারীদের ধরার জন্য পুলিশ কাজ করছে। ময়নাতন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ সুপার বলেন, ‘এটা অ্যাবসুলেটলি ক্রিমিনাল কেস। কাজটা যেই করেছে খুবই ঠান্ডা মাথায় করেছে। মনে হয়, যথেষ্ট সর্তকতামূলক পন্থা অবলম্বন করেই কাজটা করা হয়েছে। তবে যেই করুক না কেন অপরাধের কিছু আলামত রেখে যায়। ফিঙ্গারপ্রিন্ট থাকে। পদ্ধতিগত যেসব বিষয় আছে, তা অনুসরণ করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এদিকে, রাতেই ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি এবং র‌্যাবের সিইও লে. কর্নেল ইফতেখার উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

শেয়ার করুন

পাঠকের মতামত