আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

সামবেশের অনুমতি না পেলেও খালেদার সঙ্গে সাক্ষাতে সম্মতি পেল ঐক্যফ্রন্ট

সামবেশের অনুমতি না পেলেও খালেদার সঙ্গে সাক্ষাতে সম্মতি পেল ঐক্যফ্রন্ট


অনুমতি না পাওয়ায় রাজধানীতে সমাবেশ স্থগিত করলেও কারা হেফাজতে বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতি পেয়েছেন ঐক্যফ্রন্ট নেতারা। তবে কবে নাগাদ সাক্ষাৎ করবেন সেটা এখনো চূড়ান্ত হয়নি। কারা মহাপরিদর্শক এই বিষয়ে সিদ্ধান্ত দেয়ার পর সাক্ষাৎ করতে যাবেন তারা।

সোমবার খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে সচিবালয়ে দেখা করেন ঐক্যফ্রন্টের আট নেতা।

স্বরাষ্ট্রমন্ত্রী অনুমতি দিয়েছেন জানিয়ে গণফোরাম নেতা সুব্রত চৌধুরী ঢাকা টাইমসকে বলেন, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তার সঙ্গে দেখা করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর অনুমতি চেয়েছি। উনি বলেছেন দেখা করার জন্য আমাদের কোনো বাধা নাই। আমাদের আবেদনটি তিনি গ্রহণ করেছেন। এই ব্যাপারে আইজি প্রিজনকে মন্ত্রী বলে দেবেন বলেও জানিয়েছেন।

কবে বা কখন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন- জানতে চাইলে সুব্রত চৌধুরী বলেন, ‘এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আইজি প্রিজন আমাদের দেখা করার সময়ের বিষয়ে জানাবেন।’

সময় দেয়ার পর ড. কামাল হোসেন নেতৃত্বে বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাবেন বলেও জানান ঐক্যফ্রন্টের এই নেতা।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সচিবালয়ে সাক্ষাতের সময় আ স ম রবের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, গণফোরামের নির্বাহী কমিটির সভাপতি সুব্রত চৌধুরী, বিকল্পধারা বাংলাদেশের একাংশের আহ্বায়ক নুরুল আমিন বেপারী, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, জেএসডির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ও ঐক্যফ্রন্টের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টু।

শেয়ার করুন

পাঠকের মতামত