আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

ভোলার এসপির ফেসবুক আইডি হ্যাকড

ভোলার এসপির ফেসবুক আইডি হ্যাকড


ভোলার পুলিশ সুপার (এসপি) সরকার মোহাম্মদ কায়সারের ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাক হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় মঙ্গলবার সকালে ভোলা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন পুলিশ সুপার।

এক হিন্দু যুবকের আইডি থেকে আপত্তিকর স্ট্যাটাস দেয়া নিয়ে সংর্ঘষে চারজন নিহতের ঘটনা জের না কাটতেই এসপির ফেসবুক আইডি হ্যাক করার ঘটনা ঘটল।

ভোলা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, গতকাল সোমবার রাতের কোনো এক সময় এসপির ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে। এ বিষয়ে সকালে তিনি থানায় জিডি করেছেন।

ওসি আরো জানান, কে বা কারা এসপির আইডি হ্যাক করেছে সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। তার আইডি উদ্ধারের চেষ্টা চলছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এদিকে রোববারের সংঘর্ষ ও হতাহতের ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি কাজ শুরু করেছে।

তদন্ত কমিটির প্রধান জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাহামুদুর রহমান জানিয়েছেন, তাদের তিন দিনের সময় দেয়া হয়েছে। তারা এ সময়ের মধ্যেই রির্পোট দেয়ার চেষ্টা করবেন।

অন্যদিকে আজ সর্ব দলীয় মুসলিম ঐক্যজোটের আহবানে বিক্ষোভ মিছিলের কর্মসূচীকে কেন্দ্র করে আইনশৃংখলা নিয়ন্ত্রণে শহরে অতিরিক্ত পুলিশ, র‌্যাব, বিজিবি মোতায়েন করা হয়েছে।

এছাড়া আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো বিএনপি ও জামায়াত-শিবিরের নাশকতা ও ষড়যন্ত্র মোকাবেলায় প্রধান প্রধান সড়কে অবস্থান নিয়েছে। বেলা সাড়ে ১১টা থেকে ভোলা শহরের বাংলা স্কুল মোড়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন।

উদ্ভুত পরিস্থিতিতে শহরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত