আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

ছাদ বাগানে গাছকাটার অভিযোগে নারী আটক

ছাদ বাগানে গাছকাটার অভিযোগে নারী আটক


সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাভারের এক নারীর গাছকাটার ভিডিও ব্যাপকভাবে সমালোচিত হওয়ার ২৪ ঘণ্টা না পেরুতেই অভিযুক্ত খালেদা আক্তার লাকী নামী ওই নারীকে আটক করেছে পুলিশ।

বুধবার সকালে সাভারের সিআরপি রোডের আটতলা ওই বাড়ির ছাদ পরিদর্শনে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাভার সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহফুজ।

গাছ কাটতে বাঁধা দেয়া তরুণী লালমাটিয়া কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সুমাইয়া হাবিব জানান, চার ইউনিটের বাড়ির ষষ্ঠ তলার দুটি ফ্ল্যাট ক্রয় করেন তার বাবা আহসান হাবিব। অপর একটি ফ্ল্যাটের মালিক ওই নারী খালেদা আক্তার লাকী। গাছপালার শখ থেকেই তিনি (সুমাইয়া) তার বাড়ির ছাদে ছোট্ট পরিসরে ছাদবাগান করেন। সেখানে বিভিন্ন ফুলের পাশাপাশি শাক সবজির চারাও রোপন করেন তিনি। যা নিয়মিত পরিচর্যা করতেন অনার্স পড়ুয়া ছাত্রী সুমাইয়া ও তার মা।

‘কিন্তু ওই নারী, তার স্বামী অ্যাডভোকেট সেলিম আল দীন ও ছেলের কাছে ছাদে আামাদের বাগান করার বিষয়টি ভালো লাগেনি। ইতোপূর্বেও তারা এ নিয়ে আমাকে ও আমার পরিবারকে গালমন্দ করেছিল। মঙ্গলবার বিকালে আমি ছাদে প্রতিদিনের মতো গাছ পরিচর্যার কাজে এলে ওই নারীকে দা হাতে গাছগুলো কাটতে দেখতে পাই। এতে বাধা দিতে গেলে সে ও তার ছেলেসহ বহিরাগত ৭-৮ জন আমাকে গালমন্দ করে। আমি আকুতি করে প্রতিবাদ করলে ওই নারী আমাকে দা দিয়ে মেরে ফেলতে তেড়ে আসেন,’ বলেন তিনি।

এঘটনার পর সকালে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই নারীকে আটক করে নিয়ে যান।

সুমাইয়ার বাবা আহসান হাবিব জানান, তার প্রতিবেশী নারী ও তার পরিবারের সদস্যরা মঙ্গলবার যে ভাবে গাছ কাটছিল তা অত্যন্ত দুঃখজনক। এতে বাধা দেয়ায় তাদের অনেক গালমন্দ করেন অভিযুক্তরা। তবে সকালে প্রশাসনের এমন ভূমিকায় তারা সন্তুষ্ট। এধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সে জন্য অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তিনি। তবে ভিডিওতে দা হাতে গাছ কাটতে থাকা ওই নারী খালেদা আক্তার লাকী ঘটনার কথা স্বীকার করে নিজে অনুতপ্ত হয়েছেন বলে দাবি করেন।

লাকি বলেন, যারা তার গাছ কাটার ভিডিও ইন্টারনেটে ছড়িয়েছে তারা তাকে ছাদ থেকে ফেলে দেয়ার হুমকি দিয়েছিল বলেই তিনি ক্ষোভের বসে এঘটনা ঘটিয়েছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাভার সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহফুজ জানান, ফেসবুকে গাছ কাটার ভিডিও সামাজিক ও গণমাধ্যমে ভাইরাল হলে সাধারণ মানুষ তীব্র প্রতিবাদ জানায়। এছাড়াও গাছ কাটতে বাধা দেয়া ওই তরুণীর বাবা আহসান হাবিব এঘটনায় থানায় একটি অভিযোগও দায়ের করেছেন। অভিযুক্ত নারী খালেদা আক্তার অপরাধ স্বীকার করেছেন।

সাভার থানার ওসি এএফএম সায়েদ জানান, ভয়ভীতি প্রদর্শন ও বৃক্ষ নিধন আইনে অভিযুক্ত নারীর বিরুদ্ধে মামলা হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত