আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে দেয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে যা বলেছেন মেনন

নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে দেয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে যা বলেছেন মেনন


একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে দেয়া বক্তব্যের জন্য ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ১৪ দলীয় জোটের কাছে দুঃখ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন জোটের সমন্বয়ক মোহাম্মদ নাসিম।

ওই বক্তব্যের জন্য রাশেদ খান মেননের কাছে ব্যাখ্যা চেয়েছিল ১৪ দল। রোববার রাতে লিখিত জবাব পাঠিয়েছেন তিনি।

জবাব পাওয়ার পর সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে মোহাম্মদ নাসিমের বাসায় ১৪ দলের বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে সাংবাদিকদের সামনে আসেন জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

মোহাম্মদ নাসিম বলেন, 'সম্প্রতি বরিশালে ১৪ দলীয় জোটের শরিক দল ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন সাহেবের একটি বক্তব্যকে কেন্দ্র করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল। তার বক্তব্যের ব্যাখ্যা চেয়ে ১৪ দলের সিদ্ধান্ত অনুযায়ী আমরা একটি চিঠি দিয়েছিলাম। তিনি গতকালই চিঠিতে বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন।'

‘১৪ দল একটি আদর্শিক জোট। ১৪ দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দীর্ঘদিন ধরে লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করেছে। দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে। জননেত্রী শেখ হাসিনা নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে উন্নয়ন এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা সামাজিক অপরাধগুলোর বিরুদ্ধে লড়াই করছি। সম্প্রতি নুসরাত হত্যাকাণ্ডের দ্রুত বিচারের মধ্য দিয়ে তা প্রমাণিত হয়েছে। সব ক্ষেত্রে ১৪ দল শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে,’ বলেন মোহাম্মদ নাসিম।

১৪ দলের সমন্বয়ক বলেন, সাম্প্রতিককালে বরিশালে দেয়া একটি বক্তব্যের মধ‌্য দিয়ে রাশেদ খান মেননকে নিয়ে জনমনে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল, এ বিষয়টি নিয়ে আমরা তার কাছে যে ব্যাখ্যা চেয়েছিলাম, সে ব্যাখ্যা পেয়েছি। আমরা ১৪ দল বিস্তারিত আলোচনা করেছি। আলোচনার পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন, তিনি ১৪ দলের জাতীয় নির্বাচন সম্পর্কে মতামতের সঙ্গে সম্পূর্ণ একমত। তিনি ১৪ দলের নির্বাচন সংক্রান্ত বিশ্লেষণের সঙ্গে সম্পূর্ণ ঐক্যমত পোষণ করেছেন। তিনি বলেছেন যে, তার সাম্প্রতিক বক্তব্য খণ্ডিতভাবে প্রকাশ করার জন্য জনমনে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, সেজন্য তাকে অনেকে ভুল বুঝেছেন। তারপরও তিনি বলেছেন, তার এই বক্তব্যের জন্য তিনি অত্যন্ত দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত। ১৪ দলের কাছে তিনি দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ১৪ দলের নেতৃত্বে তিনি কাজ করে যাচ্ছেন। আমাদের এই ঐক্যটা অটুট রাখার জন্য তিনি বলেছেন।’

মেননের জবাবে সন্তুষ্ট হওয়ার কথা জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, 'আমরা বিশ্বাস করি, ১৪ দল যেহেতু একটা আদর্শিক জোট। অসাম্প্রদায়িক মানবিক বাংলাদেশ নির্মাণের জন্য কাজ করে যাচ্ছি। আমরা আজকে তার কাছ থেকে যে ব্যাখ্যাটা পেয়েছি, এই ব্যাখ্যায় আমরা সন্তুষ্ট হয়েছি। আমি বলতে চাই, তার ব্যাখ্যার মধ্য দিয়ে এই বিতর্কের অবসান হতে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, ১৪ দল রাশেদ খান মেননসহ অন্যান্য শরিক দল নিয়েই অতীতে যেভাবে কাজ করেছি সেভাবেই কাজ করে যাব।’

জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, জাসদের নাজমুল হক প্রধান, কমিউনিস্ট কেন্দ্রের যুগ্ম সাধারণ সম্পাদক অসীতবরণ রায়সহ ১৪ দলের নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত