আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

নারায়ণগঞ্জে ধসে পড়া ভবন থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

নারায়ণগঞ্জে ধসে পড়া ভবন থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার


নারায়ণগঞ্জের বাবুরাইল এলাকায় ধসে পড়া ভবন থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ দুপুরে শিশু ওয়াহিদের (১২) লাশ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ অফিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আরেফিন জানান, মঙ্গলবার বেলা সোয়া ২টার দিকে ঘটনাস্থল থেকে ওয়াহিদের লাশ উদ্ধার করেন তারা।

নারায়ণগঞ্জের বাংলা বাজারের মুদি ব্যবসায়ী রুবেল মিয়ার ছেলে ওয়াহিদ কাশিপুর উজির আলী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

ওয়াহিদ প্রতিদিন ওই ভবনে আরবি পড়তে যেত। রোববারও গিয়েছিল। বিকেলে পড়া শেষে সে বেরিয়েও গিয়েছিল। কিন্তু ভেতরে ফেলে আসা কোরআন শরিফ আনতে আবার ফিরে যায় ভবনটির ভেতরে। এরই এক পর্যায়ে ভবনটি ধসে পড়ে। এরপর থেকে নিখোঁজ ছিল সে।

পরদিন সকাল ৯টা থেকে ফায়ার সার্ভিস ওয়াহিদের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা আবদুল্লাহ আরেফিন বলেন, 'ধসে পড়া ভবনটির নিচ তলার বারান্দার দেয়ালের নিচে চাপা পড়ে ছিল ওয়াহিদ। খালের পানি নিষ্কাশনের পর সেখানে তার লাশ পাওয়া যায়।'

এই ঘটনায় ওয়াহিদ ছাড়াও মারা গেছেন আরো একজন। আহত হয়েছেন চারজন।

শেয়ার করুন

পাঠকের মতামত