আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

হল-খাবার দোকান বন্ধ তবুও থেমে নেই জাবির আন্দোলন

হল-খাবার দোকান বন্ধ তবুও থেমে নেই জাবির আন্দোলন


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং ক্যাম্পাসে সভা-সমাবেশ নিষিদ্ধ করা হলেও থেমে নেই দুর্নীতি বিরোধী আন্দোলন। মঙ্গলবার থেকে প্রশাসনের নির্দেশে একেএকে ছাত্রছাত্রীদের সকল হল খালি করা, ক্যাম্পাসের ছোটবড় সকল প্রকার খাবারের দোকান বন্ধ ঘোষণা, ক্যাম্পাসের নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা-এ সকল কৌশলী প্রদক্ষেপ নিয়েও আন্দোলন দমাতে পারেনি। আন্দোলনকারীরা বলছে যত ধরণের অসুবিধা, কৃত্রিম সংকট তৈরী করা হোক না কেন তারা ক্যাম্পাসে আন্দোলন চালিয়ে যাবে।

মঙ্গলবার জরুরি সিন্ডিকেট সভায় ক্যাম্পাস বন্ধ করার পর বৃহস্পতিবার পর্যন্ত তিনদিন অতিবাহিত হলেও আন্দোলনের মাঠে রয়েছে তারা। বৃহস্পতিবার সকাল থেকে জাবির দুই প্রশাসনিক ভবন অবরোধ করে অবস্থান করে। তারপর সকাল দশটা থেকে দুপুর পর্যন্ত ক্যাম্পাসের আশেপাশে থাকা আন্দোলনকারী জমায়েত হতে থাকে। দুপুর একটার দিকে জাবির পুরাতন রেজিস্ট্রার ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিশ্ববিদ্যালয়ের টান্সপোর্ট চত্ত্বর, চৌরঙ্গী, প্রান্তিক গেইট প্রদক্ষিণ করে ভিসির বাসভবনের সামনে বিক্ষোভ করে।

এ সময় আন্দোলনকারীরা ভিসি অপসারণের দাবিতে ‘যে হাত ছাত্র মারে, সে হাত ভেঙে দাও’, যে ভিসি মামলা করে সে ভিসি চাই না, যে ভিসি দুর্নীতি করে সেই ভিসি চাইনা, স্লোগান দিতে থাকে। এছাড়াও হল ভ্যাকান্ডের বিষয়ে ‘আমাদের ক্যাম্পাসে আমরা থাকবো, দুর্নীতিবাজ থাকবেনা’স্লোগান দিতে দেখা যায়।

বিক্ষোভ মিছিলটি আবার রেজিস্ট্রারের সামনে এসে অবস্থান কর্মসূচিতে পরিণত হয়।এসময় আন্দোলনকারীরা ভিসি অপসারণ ও দুর্নীতির তদন্তের বিষয়ে সরকারের সদিচ্ছার অভাব নিয়ে প্রশ্ন তুলেন। ‘উপাচার্য অপসারণ মঞ্চে’বক্তৃতায় আন্দোলনকারী ইংরেজি বিভাগের এক শিক্ষার্থী বলেন,‘মাননীয় প্রধানমন্ত্রী বলেছে ‘জাবি ভিসির দুর্নীতি প্রমাণিত না হলে অভিযোগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় হবে’। তিনি (প্রধানমন্ত্রী) আগে তদন্তের মাধ্যমে ভিসির দুর্নীতি খতিয়ে দেখতে পারতেন। তারপর তদন্ত রিপোর্টের আলেকে অভিযোগকারীদেরকে ‘ধন্যবাদ প্রদান’ বা মিথ্যা হলে তার জন্য ‘ব্যবস্থা’ নিতে পারতেন। অথচ নিতে আগেই ব্যবস্থা নেয়ার হুমকি দিয়ে দিলেন।যাতে করে আন্দোলন থেমে যায়। আর যদি অভিযোগের জন্য ব্যবস্থ নিতেই হয় তাহলে আগে ব্যবস্থা নিতে হয়ে আওয়ামীলীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে। কারণ জাবি ছাত্রলীগের এক সহ-সভাপতি ও একজন যুগ্ম-সাধারণ সম্পাদক সরাসরি মিড়িয়া লাইভে অভিযোগ করেছে যে তারা ভিসি পক্ষ থেকে ২৫ লক্ষ টাকা করে পেয়েছে এবং তারা কোন হল,কোন নেতা কত পেয়েছে তাও মিড়িয়ায় বলেছে।সুতরাং বিচার করতে হলে তাদের বিচার আগে করতে হবে। আরোও বলেন,‘আমরা যে অভিযোগ পেয়েছি,তা তদন্ত করার দায়িত্ব সরকারের। আমরা তো গোয়েন্দা সংস্থার লোক নই,আমরা কীভাবে দুর্নীতি প্রমাণ করব?

আন্দোলনকারী অধ্যাপক সাঈদ ফেরদৌস বলেন,‘বুধবার শিক্ষা উপমন্ত্রী যে কথা বলেছেন, সে কথার সঙ্গে আমরা দ্বিমত পোষণ করছি। উনি আমাদের প্রমাণসহ লিখিত অভিযোগ করতে বলেছেন। আমরা তো বিষয়টি প্রমাণ করতে আসেনি, আমরা অভিযোগ তুলেছি। এখন তদন্ত করে এই অভিযোগের সত্যতা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের।’

প্রধানমন্ত্রীর বক্তৃতা সম্পর্কে অধ্যাপক জামাল উদ্দিন রুনু বলেন,‘অভিযোগের তদন্ত না করে প্রধানন্ত্রী ব্যবস্থা নেয়ার কথা বলা ঠিক হয়নি। তিনি দেশের প্রধান নির্বাহী হিসেবে দুর্নীতির বিষয়টি তদন্তের ভিত্তিতে সুরাহা করার ব্যবস্থা করতে পারতেন।অথচ তিনি অভিযোগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বললেন। বিষয়টি আমাদের হতবাক ও মর্মাহত করেছে।’

আন্দোলনের বিষয়ে ছাত্র ইউনিয়নের সভাপতি নজির আমিন চৌধুরী জয় বলেন,‘প্রশাসন আমাদের খাদ্য,পানি,বাসস্থান বন্ধ করে যতই অমানবিক হোক না কেন! আমরা আন্দোলন চালিয়ে যাবো।ক্যাম্পাস টানা বন্ধ থাকলেও আমরা যদি ‘বিশ জন বা সত্তরজন থাকিনা কেন আমাদের আন্দোলন চলবে।’

শেয়ার করুন

পাঠকের মতামত