আপডেট :

        পদত্যাগের ১১ দিন পর এনভিডিয়ার সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং

        থ্যাংকসগিভিংয়ে রেকর্ড উচ্চতার জোয়ারের শঙ্কা, বিপাকে পড়তে পারে দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        গ্যাং-সংশ্লিষ্ট কনসার্টে হা ম লা, উত্তর ক্যালিফোর্নিয়ায় গু লি বি দ্ধ ৯ জন দর্শক

        নিউপোর্ট বিচের কাছে ৩.২ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল উপকূলীয় এলাকা

        ভাঙা থালা জোড়া লাগিয়ে কৃতজ্ঞতার শিক্ষা, লস এঞ্জেলেসে ব্যতিক্রমী কর্মশালা

        ক্যালিফোর্নিয়ার বনে ফিরল বিরল প্রজাতির ৬২ সাপ, আসছে আরও ১৩০টি

        আইসিইর আটককেন্দ্রে ১১ দিন, শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দেশে ফিরলেন মডেল

        শিক্ষক ছাড়াই এআইয়ের মাধ্যমে পড়াশোনা, লস এঞ্জেলেসে চালু ব্যয়বহুল নতুন স্কুল

        বিমানে ওঠার সময় আলাস্কা এয়ারলাইনসের যাত্রীদের আটক করল আইসিই, বিলম্বিত ফ্লাইট

        ট্রাম্প প্রশাসনের নতুন নিয়মে ক্যালিফোর্নিয়ায় বাড়ি হারানোর ঝুঁকিতে হাজারো অভিবাসী পরিবার

        এল নিনো ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে বিপর্যস্ত ক্যালিফোর্নিয়া, বাড়ি কিনে ভাড়া দেওয়ার প্রস্তাব

        ইরান ও হুথিদের আ ক্র ম ণ মোকাবিলায় ইউক্রেন-দক্ষিণ কোরিয়ার দিকে ঝুঁকছে সৌদি আরব

        অ্যাকাউন্ট ফেরত চেয়ে মেটার কার্যালয়ে বিক্ষোভ, আরও আন্দোলনের হুঁশিয়ারি কংগ্রেসের

        রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়নে জাতিসংঘ, ওআইসি ও আসিয়ানের সঙ্গে কাজ করবে মালয়েশিয়া

        স্ত্রীর চোখ এড়াতে অফিসের ফোনে নারীদের সঙ্গে আপত্তিকর বার্তা, চাকরি গেল ডেপুটির

        দুই বছরের শিশুর হাতে গু লিবিদ্ধ পাঁচ বছরের বালক, সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে

        রাতে ফোন পাশে না রাখলে কী হবে, ঘুমের অভ্যাস বদলানোর পরামর্শ বিশেষজ্ঞদের

        শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৭ কেজি সোনার পেস্ট উদ্ধার, তিনজনের রিমান্ড

        ব্রেন ক্যানসারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি, জানালেন রোজিনা

        ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় ভয়াবহ আগুন, উদ্ধার ২৪টি মরদেহের ব্যাগ

ঢাকায় চালু হচ্ছে গাড়িমুক্ত সড়ক

ঢাকায় চালু হচ্ছে গাড়িমুক্ত সড়ক


ঢাকার উত্তরার সোনারগাঁ জনপথ সড়কের একপাশকে কার ফ্রি স্ট্রিট (গাড়িমুক্ত সড়ক) করা হচ্ছে।

প্রতি শুক্রবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত সেক্টর ১১ এর ২/এ নম্বর সড়ক থেকে চৌরাস্তা পর্যন্ত এটি গাড়িমুক্ত থাকবে।

সিটি করপোরেশন থেকে জানানো হয়েছে, এ সড়কে স্থানীয়রা স্বতঃস্ফুর্ত অংশ গ্রহণে ওয়াকিং, সাইক্লিং, স্কেটিং, ঘুড়ি ওড়ানো, নৃত‌্য, গান, ছবি আঁকা, আড্ডা, বই পড়াসহ বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পরিচালিত হবে।

বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার সকালে গাড়িমুক্ত সড়ক উদ্বোধন করার কথা রয়েছে।

প্রসঙ্গত, বিশ্ব গাড়ি মুক্ত দিবসে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউসহ বিভিন্ন জায়গায় কার ফ্রি স্টিটের কর্মসূচি পালন করা হয়। তবে স্থায়ীভাবে সপ্তাহে একদিনের জন্য কিছু সময়ের জন্য গাড়িমুক্ত সড়ক পেতে যাচ্ছে রাজধানীবাসী।

শেয়ার করুন

পাঠকের মতামত